ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন
আল্লাহ তা’আলার অপার অনুগ্রহের বারিধারা
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সুমহান রবের আবারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ্!
ابْنُ الْقَوْمِ الْجَوْزِيَّةُ الله প্রণীত “الْوَابِلُ الصَّيِّبُ” কিতাবটি এক কথায় যিক্রের উপর অদ্বিতীয় ও অতুলনীয় কিতাব। শুধু যিক্রেই নয় বরং সুনিপণ ভাবে একজন মু'মিনের জীবনে আবশ্যকীয় সকল কিছুই এ কিতাবে আলোচিত হয়েছে। এ কিতাবকে কখনো মনে হবে তাযকিয়া তাসাউফের কিতাব। কখনো মনে হবে তাফসীরের বা হাদিসের কিতাব। মুসান্নিফ কিতাবটি শোকর, সবর ও ইস্তেগফারের আলোচনা দিয়ে শুরু করেন এবং একটি হাদিসে কুদসির ব্যাখ্যার মাধ্যমে তাওহীদ, শিরক, জান্নাত, সালাত, সিয়াম, সদকা ও যিক্র সম্পর্কে তুলে ধরেন। এছাড়াও বিস্তারিতভাবে দুনিয়া ও আখিরাতে যিক্রের উপর সত্তরের অধিক উপকারিতা, সুফল ও ফযীলত বর্ণনা করেন। যার প্রত্যেকটির উপকারিতা ও ফযীলত বান্দার জিহ্বাকে আল্লাহ তা'আলার যিক্রে সজীব রাখতে প্রেরণা যোগায়।
অতঃপর মুসান্নিফ পঁচাত্তরটি পরিচ্ছেদের মাধ্যমে যিক্রের স্বরূপ, প্রকৃতি, প্রকারভেদ, অবস্থান ও কোন সময়ে কোন যিক্র করা উত্তম তা তুলে ধরেন। তারপর বান্দার জন্য প্রয়োজনীয় রাসূল এর জা'মে দু'আ ও আশ্রয় প্রার্থনা সমূহ তুলে ধরেন। মোটকথা আল্লাহ তা'আলার যিক্রের মতো অসামান্য আমলের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী কিতাব, যা প্রত্যেক মুসলমানের জন্য নিয়মিত পাঠ করা ও আমল করা জরুরি।
বইয়ের তথ্য
| নাম | আল্লাহ তা’আলার অপার অনুগ্রহের বারিধারা |
|---|---|
| ইংরেজি নাম | allah ta alar opar onugroher baridhara |
| লেখক | শায়খ মুফতি মুশতাকুন্নবী হাফিজাহুল্লাহ |
| প্রকাশনী | মাদরাসায়ে ইসলামিয়া দারুল উলূম সুধন্যপুর |
| বিষয় | ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৩২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 2 · ২০২৪ সাল |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
