ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন

নবী-রাসূল

ক্ষমাপ্রার্থী বাদশাহ [হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি.]

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳252

৳ 35028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 98

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হযরত ওমর ফারুক রাযি.। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্ষণজন্মা ক্ষোভ ধারণকারী এমন সাহবীকে নিয়ে পরবর্তীতে এত লেখালেখি, এত জল্পনা-কল্পনা ও এত গর্ব করা হবে, তা কেউ কোনোদিন কল্পনাও করেনি। পরবর্তীতে যিনি রেখে গিয়েছিলেন নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত! সম্পর্কে তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শশুর। তিনিও তো বুঝতে পেরেছিলেন তাঁর শান-শওকত এর পরিমাণ। জীবদ্দশায় একাধিকবার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। মানুষটি এটাও জানতেন যে, শয়তানও তাঁর পথে হাঁটার সাহস পেত না বা সাহস করত না। তবু তাঁর জীবন ছিল সত্যিই অভাবনীয়, অকল্পনীয়; খেজুর পাতার চাটাই দিয়ে গড়েছিলেন যিনি তাঁর প্রাসাদ, তাঁর শয়নস্থল।

কাঁচা ইটের টুকরো ছিল যার বালিশ। অন্য রাজ্যের দূত এসে বুঝতেও পারত না কিছু। অবাক হয়ে শুধু ভাবত, এ কেমন শাসক, এ কেমন রাজা! ভেবে ভেবে ঈমান গ্রহণও করেছিল কতিপয় দূত। ফলে জন্মেছিল তাদের ভেতর ভয়ের পাশাপাশি শ্রদ্ধাবোধও। এমনকি বাচ্চাদের জামা কেনার টাকাও ছিল না তাঁর; অথচ বাইতুল মালের ধন-সম্পদ ছিল তাঁর পূর্ণ আয়ত্বাধীন। তাইতো আমানতদারীতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মৃত্যুর আগ মুহূর্তেও। শাসন করেছিলেন যিনি অর্ধ পৃথিবী।

তাঁর শাসনামলে ছিল না অবিচার-অত্যাচার বা অন্যায়-অনাচারের কোনো উপমা। তাঁর ভয়ে সাহস করেনি কেউ কারো ক্ষতি করতে। মানুষ তো নয়ই, পশুরাও নয়। বরং একই ঘাটে পানি পানের বর্ণিল ইতিহাস তৈরী হয়েছিল তাঁর সোনালী যুগে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ক্ষমাপ্রার্থী বাদশাহ [হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি.]
ইংরেজি নাম khomaparthi badshah hazrat omar ibnul khattab ra
লেখক শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি
প্রকাশনী অতিক্রম
বিষয় নবী-রাসূল,মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া
আইএসবিএন 9789848874027
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা ও আরবি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
শা

লেখক সম্পর্কে

শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি

নবী-রাসূল বিষয়ক লেখক · প্রকাশক: অতিক্রম

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 252

৳ 35028% ছাড়