ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
নবিজির ওফাত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র ৬৩ বছরে এমন এক সমাজ নির্মাণ করেছিলেন যা শতাব্দীর পর শতাব্দী মানুষের কাছে অনুসরণীয় হয়ে আছে। তার গড়া সমাজের প্রতিটি মানুষই ছিলো নীতি ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত। সেই আদর্শবান মানুষেরা তার প্রস্থানের পর যখন ইসলামের দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল,তখন তাদের চরিত্র,আদর্শ,মহানুভবতা,জীবনবোধ,মার্জিত সংস্কৃতি ও উন্নত রুচিবোধে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। যে রাসুলের কথায় মক্কার মানুষগুলো বাপদাদার ধর্ম ত্যাগ করে সত্য ধর্ম ইসলাম কবুল করেছিলেন,নিজ বসত বাড়ির মায়া-কায়া ছেড়ে হিজরত করেছিলেন,এমনকি নিজ মা-বাবাকেও ত্যাগ করতে দ্বিধা করেননি তাঁর ইন্তেকালের খবর শোনার পর তাদের মানসিক অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়।
বক্ষমান গ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হওয়ার দিন থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি বিষয়ে দলীলসহ সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তিনি কবে কোন তারিখে অসুস্থ হন? অসুস্থ থাকাকালীন শারীরিক অবস্থা কেমন ছিলো? সে দিনগুলোতে তিনি কত ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেননি? কবে কখন কোন সময়ে তাঁর ইন্তেকাল হয়? তাঁর ইন্তেকালে সাহাবায়ে কেরামের মানসিক স্থিতি কেমন থাকে?
তাঁর জানাজা কিভাবে আদায় করা হয়? তাঁর গোসল প্রদান করেন কারা? কাফনের কাপড়ে কী ব্যবহার করা হয়েছিলো? কবর কখন কোথায় কিভাবে খনন করা হয়? রাসুলের কবরে কে কে নেমেছিলেন?—এই সকল বিষয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | নবিজির ওফাত |
|---|---|
| ইংরেজি নাম | nobijir ofat |
| লেখক | মুহাম্মদ মিযান বিন রমজান |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!