ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
প্রশ্নে প্রশ্নে নবীদের জানি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
চলো আমরা একটা মজাদার ভ্রমণ শুরু করি, যে ভ্রমণে আমরা ইসলামী ইতিহাস এবং নবীদের নিয়ে জানতে পারবো। ভ্রমণটি হবে আমাদের এই ট্রিভিয়া বইটির সাথে। মুসলিম বাচ্চাদের চ্যালেঞ্জ এবং আনন্দ দানের জন্য এই ট্রিভিয়া বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে নবীদের জীবনের গল্প ও শিক্ষাগুলো সহজেই তারা বুঝে নিতে পারে। এই বইটিতে ট্রিভিয়া প্রশ্নের সিরিজ রয়েছে, যার সবগুলোই কুরআনে উল্লেখিত নবীদের নিয়ে। প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে পড়ে উত্তর লিখতে হবে অথবা সঠিক উত্তরটি অপশন থেকে বাছাই করতে হবে।তার আগে বলে নিই, নবী রাসূলগণ আমাদের সেরা আদর্শ।
তাদের জীবন আমরা যত জানবো, ততই আমাদের হেদায়াতের পাথেয় মিলবে। আর তাই নবী রাসূলদের জীবনী, শিক্ষা, তাদের জাতি এবং কুরআন হাদীসে আসা তাদের বিভিন্ন গল্পকে সামনে রেখে কুইজ তৈরি করা হয়েছে। ৮ থেকে ১২ বছরের শিশুদেরকে নবী রাসূলদের গল্প শিক্ষা দেবার কাজে এই বইটি দারুণ উপকরণ হতে পারে। শুধু শিশু-কিশোররাই না, বড়রাও বইটি পড়ে যাচাই করে নিতে পারেন, কুরআনে বর্ণিত নবী রাসূলদের আপনি কতটুকু জানেন। শুভ কামনা রইল।
বইয়ের তথ্য
| নাম | প্রশ্নে প্রশ্নে নবীদের জানি |
|---|---|
| ইংরেজি নাম | proshne proshne nobider jani |
| লেখক | তাবাস্সুম মোস্লেহ বুশরা, মুহাম্মাদ মাহবুবুল আলম |
| প্রকাশনী | ওয়াফি পাবলিকেশন |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!