স্বনির্ভর বাংলাদেশ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দিলীপ কুমার আগরওয়ালা, জন্মস্থান চুয়াডাঙ্গা, জন্ম ১৯৬৮ সালে। বাবা অমিয় আগরওয়ালা তৎকালীন সময়ে জার্মানি থেকে উচ্চ শিক্ষাগ্রহণ করেছেন। তার পদাঙ্ক অনুসরণ করেছে দিলীপ কুমারের অনুজদ্বয়ও। কিন্তু এই সংগ্রামী, স্বপ্নবাজ ও আত্মপ্রত্যয়ী মানুষটি সুযোগ থাকা সত্বেও নিজ দেশেই উচ্চ শিক্ষাগ্রহণ করেন। নিজস্ব ভাবনা ও উদ্বোধনী শক্তি কাজে লাগিয়ে আসীন হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের আসনে। ব্যবসায়ী থেকে পরিণত হয়েছেন ব্যবসায়ী নেতায়। নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে। আছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক পদেও।
সমাজ সেবার মনোবৃত্তি নিয়ে স্বগীয় মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন তারা দেবী ফাউন্ডেশন। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে পেয়েছেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। দেশীয় বাণিজ্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ একাধিকবার পেয়েছেন সিআইপি খেতাব । অদম্য বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, অগ্রযাত্রার বাংলাদেশ-এর ধারাবাহিকতায় এবার অগ্রসর বাংলাদেশ । নিজ দেশকে নিয়ে সিরিজ এই লেখক আমাদের পরিচিত প্রিয়মুখ । বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শুরুতে ব্যবসায় মনোনিবেশ করলেও ধীরে ধীরে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত করেছেন সমাজসেবা ও লেখালেখিতে।
দিলীপ কুমার তার বাস্তববাদী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক ভাবনাবোধ থেকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে, আলোচনা করেছেন টেলিভিশন টক-শোতে কিংবা বক্তৃতা দিয়েছেন সেমিনারে। তারই সংকলিত অংশ ছাপা হলো গ্রন্থটিতে।
বইয়ের তথ্য
| নাম | স্বনির্ভর বাংলাদেশ |
|---|---|
| ইংরেজি নাম | shanirbar bangladesh |
| লেখক | দিলীপ কুমার আগরওয়ালা |
| প্রকাশনী | সপ্তর্ষি প্রকাশন |
| বিষয় | বাংলাদেশ বিষয়ক গবেষণা, প্রবন্ধ ও পরিসংখ্যান |
| আইএসবিএন | 9789849751229 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!