ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

আল-কুরআন : পশ্চিমা আপত্তির সাথে বাহাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳532

৳ 66520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 133

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই গ্রন্থের সারকথা ‘দিফা আনিল কুরআন’ বা কুরআনের প্রতিরক্ষা । দীর্ঘ , বিরতিহীন মগ্নতা ও তন্ময়তার ভেতর থেকে বইটির বিনির্মাণ । জটিল, গুরুতর ও সূক্ষ্ম এক বিতর্কের মধ্য দিয়ে আবর্তিত গোটা বই । যে সব গ্রন্থের জবাবী আলাপ এখানে আছে, সেগুলো দুনিয়াজুড়ে সেক্যুলার একাডিমিয়ায় অত্যন্ত প্রভাবশালী ।

এই গ্রন্থের আর্টিক্যালগুলো সরাসরি মুখোমুখি হয়েছে পশ্চিমা জগতের ফাদার অব কুরআনিক ক্রিটিসিজম থিউডর নলডেকের, তার ডক্টরেট থিসিস The History of the Qurʾan এর আপত্তিসমূহের উপর পণ্ডিতি দৃষ্টিপাত করেছে এই বই। একইভাবে কুরআনের টেক্সটকে ভুল হিসেবে প্রতিপন্ন করার চেষ্টায় আর্থার জ্যাফরির বিখ্যাত কাজ Materials for the History of the Text of the Qur’an, এবং The Textual History of the Qur’an, রিচার্ড বেলের বিপুলায়তন কাজ Introduction to the Qurʾān Islamic Surveys, গোল্ড যিহারের Introduction to Islamic Theology and Law এর কুরআন অধ্যায়, উইলিয়াম টিসডাল এর বিখ্যাত The Original Sources Of The Quran এবং রেজিস ব্লাচের এর Introduction au Coran এই গ্রন্থের বিচারের আওতায় এসেছে। প্রত্যেকের ভ্রান্তির উপর দীর্ঘ আলোকপাত রয়েছে আলাদা আলাদা প্রবন্ধে।

সাম্প্রতিক পৃথিবীর যেকোনো প্রান্তে কুরআন নিয়ে আপত্তিমুখর গবেষণাসমূহের মূলে আছে এইসব গ্রন্থ ও গ্রন্থকার। ফলে এগুলোর সাথে জ্ঞানীয় মোকাবেলার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিধ কারণে আল কুরআন: পশ্চিমা আপত্তির সাথে বাহাস সমসাময়িক কুরআনী জ্ঞান ও তত্ত্বচর্চায় এক অসামান্য সংযোজন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল-কুরআন : পশ্চিমা আপত্তির সাথে বাহাস
ইংরেজি নাম al quran poshcima apottir sathe bahas
লেখক মুসা আল হাফিজ
প্রকাশনী অপেরা পাবলিকেশন
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 978984968597
পৃষ্ঠা সংখ্যা ৩৩৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
মুসা আল হাফিজ

লেখক সম্পর্কে

মুসা আল হাফিজ

মুসা আল হাফিজ কবি, গবেষক ও আলেম মুসা আল হাফিজ। ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মাখর-গাঁও গ্রামে তাঁর জন্ম। ১৯৯৫ সালে, ১১ বছর বয়সে কুরআন মজিদের হিফজ সম্পন্ন করেন। ২০০৭ সালে কৃতীত্বের সাথে তাকমিল ফিল হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ আলেম প্রতিভা-২০০৮ এ সম্মানীত হন। ২০০৯ সালে কর্মজীবনের শুরু ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামেয়া মাদানিয়ায় শিক্ষক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 532

৳ 66520% ছাড়