ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
তাহকীক তাফসীর ইবনু কাসীর - চতুর্থ খণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দীর্ঘ ৬ বছর ধরে চলা গবেষণার পর তাফসীর ইবনু কাসীরের তাহকীক, তাখরীজ ও রেজালশাস্ত্র নিয়ে কাজ করে তা “তাহিকীক তাফসীর ইবনু কাসীর’ নামে প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। দীর্ঘ এ গবেষণায় অনেক বিদ্বান তাদের সুপরামর্শ ও মেধা দিয়ে এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তাদের জন্য মহান আল্লাহর নিকট উত্তম জাযা’ কামনা করছি। বিশেষ করে প্রধান অনুবাদক শাইখ আসাদুল্লাহ মাদানী মাদীনাহ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে দেশে ফিরে দীর্ঘদিন যাবত অনুবাদকর্মে তার মেধা ও শ্রম দিয়েছেন।
তৎসঙ্গে সউদী দূতাবাস কর্মকর্তা ড. আব্দুল্লাহ ফারুক সালাফী, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত সউদী মুবাল্লিগ শাইখ আকমাল হুসাইন বিন বাদীউযযামান, অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক, শাইখ মুহাম্মাদ আলী গোদাগাড়ী (মাদীনাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত), শাইখ আল আমীন বিন ইউসুফ – হাফিযাহুমুল্লাহ – সহ যারা এ গ্রন্থটিকে এ পর্যায়ে রূপদানের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদের সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আর এ কাজের জন্য সর্বপ্রথম যিনি উৎসাহিত করেছেন, সেই মুহাতারামাহ সালমা আপার জন্যও অন্তরের অন্তঃস্থল থেকে দুআ’ রইল। জাযাহুমুল্লাহু আহসানাল জাযা।
পাঠকবৃন্দের সুবিধার জন্য ফাদায়িলুল কুরআন অংশটিকে তাফসীরের প্রথম ভাগ থেকে সরিয়ে একেবারে শেষ ভাগে আম্মা পারার সঙ্গে সংযোজন করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | তাহকীক তাফসীর ইবনু কাসীর - চতুর্থ খণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | Tahkik Tafsir Ibnu Kasir - 4- Khondo |
| লেখক | আল ইমাম আল হাফিজ |
| প্রকাশনী | তাওহীদ পাবলিকেশন্স |
| বিষয় | তাফসীর বিভাগ |
| আইএসবিএন | 9789848766226 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭১০ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!