ঠাকুরমার ঝুলি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘হাঁ-উ মাঁ-উ কাঁ-উ’ শুনি রাক্ষসেরি পুর
না জানি সে কোন দেশে-না জানি কোন দূর!
রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়,
কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়!
চ-প চ-প চিবিয়ে খেলে আপন পেটের ছেলে,
সোনার ডিম লোহার ডিম কৃষাণ কোথায় পেলে!
কেমন করে ধ্বংস হলো খোক্কসের পাল-
কেমন করে উঠলো কেঁপে নেঙ্গা তরোয়াল!
পায়ের নিচে কড়ির পাহাড় হাড়ের পাহাড় চুর---
রাজপুত্র কে গিয়াছে পাশাবতীর পুর?
হিল হিল হিল কাল-নিশিতে-গর্জে কোথায় সাপ-
সাজার পুরীর ধ্বংস কোথায় হাজার সিঁড়ির ধাপ!
আকাশ পাতাল সাপের হাঁ কোথায় পাহাড় বন,
থর থর থর গাছের ডালে বন্ধু দুজন!
চরকা কোথায় ঘ্যাঁর্ঘ ঘ্যাঁর্ঘ-প্যাঁচার কিবা রূপ,-
মণির আলোয় কোন কন্যার অগাধ জলে ডুব।
“হি হি হি!” হরিণ-মাথা রাক্ষস আকার।
আমের ভিতর রাজার ছেলে লুকিয়ে ছিল কে,
রাজকন্যা, নিয়ে এল সাগর পাড়ে গে!
কবে কোথায় রাক্ষসীর হাড় মুড মুড করে
রাজার ছেলের রসাল কচি মুণ্ডু খাবার তরে!-
রাক্ষসের বংশ উজাড় রাজপুত্রের হাতে-
লেখা ছিল সেসব কথা ‘রূপ-তরাসী’র পাতে!
বইয়ের তথ্য
| নাম | ঠাকুরমার ঝুলি |
|---|---|
| ইংরেজি নাম | thakurmar jhuli |
| লেখক | দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, মোঃ নুরনবী সিকদার |
| প্রকাশনী | সাহিত্য ভুবন |
| বিষয় | রূপকথা, লোককাহিনী ও কাল্পনিক গল্প,বয়স যখন ৪-৮ |
| আইএসবিএন | 9789849574071 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849574071 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
