তোত্তোচান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
তিনি পুরোনো ধাঁচের পুঁথিগত শিক্ষাপদ্ধতিকে মানতে নারাজ। তিনি বলেন, “শুধু বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। পুঁথিগত শিক্ষাপদ্ধতিতে বাচ্চারা প্রকৃতির সংবেদনশীল উপলব্ধি থেকে বঞ্চিত হচ্ছে। সৃষ্টিকর্তার স্বজ্ঞাত গ্রহণযোগ্যতা ওদেরকে স্পর্শ করতে পারছে না। অথচ, এ সবই হয়ে ওঠতে পারে ওদের অনুপ্রেরণার বাতিঘর। জাপানি কবি বাশো’র লেখা একটা কবিতায় আছে:
‘শোনো! একটি ব্যাঙ
ঝাঁপ দিচ্ছে-
একটি প্রাচীন দীঘির নীরবতায়!’
প্রতিদিন হয়তো কত লোকই পুকুরে ব্যাঙ ঝাঁপ দিতে দেখে। কত লোকই হয়তো গরম বাষ্পের চাপে চায়ের কেটলির ঢাকনাটা ওঠানামা করতে দেখে। কত লোকেই হয়তো গাছ থেকে সাবলীলভাবে আপেল পড়ার দৃশ্য দেখে। কিন্তু সবাই কি আর বাশো বা জেমস ওয়াট বা নিউটন হতে পারে? আপনার চোখ আছে, কিন্তু জগতের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন না। আপনার কান আছে, কিন্তু চারপাশের সুর আপনাকে আলোড়িত করে না। আপনার বিবেক আছে, কিন্তু সত্যটা আপনি অনুধাবন করতে পারেন না। আপনার একটা হৃদয় আছে, কিন্তু সেই হৃদয়ে কখনো ভালোবাসা জেগে ওঠে না। তাহলে এবার আপনি একটু ভাবুন তো- আপনি কতটা দুর্ভাগা! কতটা অসহায়!”
প্রধান শিক্ষক সাহেব আরো বলেন, “মানুষের এসব বিষয় ভেবে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তাই আমার স্কুলে আমি ইউরিথমিক্সের ক্লাশ চালু করেছি। আমি বাচ্চাদের মনের দরজাটা খুলে দিতে চাই। ওরা মনের দরজা দিয়ে বের হয়ে দেখবে, বিচার করবে, তারপর গ্রহণ করবে।”
বইয়ের তথ্য
| নাম | তোত্তোচান |
|---|---|
| ইংরেজি নাম | tottochan |
| লেখক | তেৎসুকো কুরোয়ানাগি, আখতার উজ্জামান সুমন |
| প্রকাশনী | এশিয়া পাবলিকেশন্স |
| বিষয় | জীবনী গ্রন্থ,বয়স যখন ১২-১৭ |
| পৃষ্ঠা সংখ্যা | ২৫৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
