রাজনীতি বিষয়ক অনুবাদ

ফ্যাসিস্ট কেমনে চিনবেন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একো’র এই লেখাগুলা বই হিসাবে লেখা হয় নাই, বরং ইউরোপের ফ্যাসিজমের উপর রিলিভেন্ট তিনটা টেক্সট একসাথে পড়া যাইতে পারে, এই হিসাবে বই বানানো হইছে। সারা দুনিয়াতেই পলিটিক্যাল লিবারালিজমের ফেইলওরের জায়গা থিকা টোটালিটেরিয়ান আইডিওলজিগুলা যখন এক ধরণের পপুলারিটি পাইতে শুরু করতেছে, তখন এই জায়গাটা নিয়া আমাদের সজাগ থাকাটা দরকার। একো উনার কথাগুলা বলতেছেন ইতালি এবং ইউরোপের হিস্ট্রির উপরে বেইজ কইরাই, কিন্তু আমাদেরও ভাবতে পারা দরকার যে, চিন্তার কোন ফাঁকগুলা দিয়া একজন মানুশ ফ্যাসিস্ট হয়া উঠতেছে বা উঠতে পারে। মানে, একটা ফ্যাসিস্ট শাসন তার সার্পোটারদের ছাড়া তো টিইকা থাকতে পারে না! আর এইটা ভাবা’টা খুব ভুল হবে যে, কিছু লোক খালি ক্ষমতার কারণে অন্ধ হয়া বা পারসোনাল সুযোগ-সুবিধার জন্য ফ্যাসিস্ট শাসনরে সার্পোট করে; বরং এইগুলা করতে গেলেও নিজেরে বুঝ দিতে হয়, ভালো-মন্দ চিন্তা করার জায়গাটা অফ কইরা রাখতে হয়। মানে, থিওরেটিক্যালি এই জুলুমের জায়গাগুলারে সবসময় মোকাবেলা করতে পারতে হবে আমাদের। মনে রাখতে হবে, স্ট্রাগল ফর ফ্রিডম হইতেছে নেভার-এন্ডিং একটা কাজ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফ্যাসিস্ট কেমনে চিনবেন
ইংরেজি নাম how to spot a facist
লেখক উমবের্তো একো, ইমরুল হাসান
প্রকাশনী বাছবিচার বুকস
বিষয় রাজনীতি বিষয়ক অনুবাদ
পৃষ্ঠা সংখ্যা ৪৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
উমবের্তো একো

লেখক সম্পর্কে

উমবের্তো একো

উমবার্তো একো ওএমআরআই (ইতালীয়: ৫ জানুয়ারি ১৯৩২ – ১৯ ফেব্রুয়ারি ২০১৬) একজন ইতালীয় সাহিত্যিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, দার্শনিক এবং সংকেত বিশ্লেষক। ... একে প্রকৃতপক্ষে উপন্যাসের মধ্যে একটা দার্শনিক গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। তার আরেকটি বিখ্যাত উপন্যাস ফুকো'জ পেন্ডুলাম।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 100