একটা কথা থিকা একটা উদাহারণের মতো আলগা হয়া গেলাম আমি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কোন এক মফস্বলে, সন্ধ্যাবেলা…কোন এক মফস্বলের সন্ধ্যাবেলা। শুইয়া আছি বিছানায়। জানালা দিয়া দেখতেছি, সামনের বাসায় টেবিলে পড়তে বসছে দুইটা ছেলে আর মেয়ে। তুমি রান্নাঘরে কি জানি টুং টাং করতেছো। জিগাইতেছো, চা খাবো কিনা। আমি ভাবতেছি, এই তিরিশ বছর বয়সের স্বপ্ন কেন আমি দেখতেছি? যদি তুমি রান্নাঘর থিকা বাইর হয়া আসো আর দেখি অন্য কেউ আর তখন তো বুইঝা ফেলবো এই শুইয়া থাকা লোকটাও আমি না; কোন একটা কারেক্টার, অ্যাভারেজ কোন একটা গল্পের। আমি কোন কথা বলি না। আমি ভাবতে থাকি, কোন এক মফস্বলের সন্ধ্যাবেলা। অফিস থিকা ফিরা’র পরে শুইয়া আছি আমি। জানালা দিয়া দেখতেছি, অনেকগুলি টিভি চ্যানেলের মতোন অনেকগুলি জানালা, দেখাইতেছে দৃশ্যগুলা। তুমি আছো রান্নাঘরে। তুমি যে আছো, এই শান্তি নিয়া আমি শুইয়া আছি। আরেকটা ঘরে। কোন এক তিরিশ বছর বয়সের কথা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একটা কথা থিকা একটা উদাহারণের মতো আলগা হয়া গেলাম আমি
ইংরেজি নাম ekta kotha thika ekta udaharoner moto alga hoiya gelam ami
লেখক ইমরুল হাসান
প্রকাশনী বাছবিচার বুকস
পৃষ্ঠা সংখ্যা ৪৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
ইমরুল হাসান

লেখক সম্পর্কে

ইমরুল হাসান

জন্ম: ১৯৭৫)। কবি, গল্প-লেখক, ক্রিটিক, অনুবাদক। থাকেন ঢাকায়। ছাপা-হওয়া বই: কালিকাপ্রসাদে গেলে আমি যা যা দেখতে পাবো (কবিতা, ২০০৫), অশ্বত্থ বটের কাছে এসে (কবিতা, ২০১০), রাঙামাটি (কবিতা, ২০১২), স্বপ্নের ভিতর (কবিতা, ২০১৩), বসন্ত ১৪১৯ (২০১৫), পুরির গল্প (গল্প, ২০১৬), টেস্ট এনভায়রনমেন্ট (কবিতা, ২০১৬), রুমির কাহিনি (অনুবাদ, ২০১৭), ‘ধান কাটা হয়ে গেলে পরে…’ (কবিতা, ২০১৭), মিথ্যাবাদী রাখাল (২০১৮)।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 100