বিবিধ ইসলামী বই

ধ্বনিবিজ্ঞান ও আরবি ধ্বনিতত্ত্ব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳383

৳ 45015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের পরিচিত বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষায় ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব পরিভাষা দুটি সূক্ষ্মতর বিচারে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। শব্দ দুটি কখনো কখনো অবশ্য সমার্থক হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। প্রাচীন, মধ্য ও আধুনিক সব যুগেই ধ্বনিবিজ্ঞান ভাষা গবেষণার একটি অপরিহার্য বিষয় বলে বিবেচিত হয়ে এসেছে। আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা, ইংরেজি ও আরবি বিভাগে সাধারণ ধ্বনিবিজ্ঞান ও সংশ্লিষ্ট ভাষার ধ্বনিতত্ত্ব পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

পাঠ্য হলেও এ তিনটির মধ্যে আরবি ধ্বনিতত্ত্ববিষয়ক কোনো গ্রন্থ এখনো পর্যন্ত বাংলা ভাষায় প্রকাশিত হয়নি; যদিও আরবি ভাষা ও সাহিত্য বিগত প্রায় আটশত বছর যাবৎ এদেশে পড়ানো হচ্ছে। এ-কারণেই এ লেখক বিগত ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবির প্রভাষক হিসেবে যোগদানের পর থেকেই আরবি ভাষাগবেষণা কর্মে নিয়োজিত হয়ে এ অভাবটি পরণের চেষ্টায় আত্মনিয়োগ করেন। এ গ্রন্থটি সে নিরবচ্ছিন্ন প্রচেষ্টারই ফসল। গ্রন্থটি দ্বারা বাংলাভাষী ছাত্র-শিক্ষক ও আগ্রহী পাঠকরা উপকৃত হলে লেখকের শ্রম সার্থক হবে। গ্রন্থটিতে কোনো ভুলত্রুটি ধরা পড়লে অনুগ্রহপূর্বক লেখক অথবা প্রকাশককে জানাতে বিনীত অনুরোধ রইলো।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ধ্বনিবিজ্ঞান ও আরবি ধ্বনিতত্ত্ব
ইংরেজি নাম phonetics and arabic phonetics
লেখক এ কিউ এম আবদুস শাকুর খন্দকার
প্রকাশনী একাডেমিয়া পাবলিশিং হাউজ লি.
বিষয় বিবিধ ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ২৩২
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা232
ভাষাbangla
বান্ডিংpaperback
এ কিউ এম আবদুস শাকুর খন্দকার

লেখক সম্পর্কে

এ কিউ এম আবদুস শাকুর খন্দকার

নরসিংদী জেলার বেলাব থানার চন্দনপুর গ্রামের সন্তান এ কিউ এম আবদুস শাকুর খন্দকার একই জেলার হাতিরদিয়া স্কুল থেকে প্রাথমিক, সর্বলক্ষণা মাদ্রাসা থেকে দাখিল, কুমরাদি মাদ্রাসা থেকে আলিম ও ফাযিল, ঢাকা আলিয়া থেকে কামিল (১৯৬৭), শিবপুর হাইস্কুল থেকে এস.এস.সি, মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে এইচ.এস.সি, করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বি.এ.অনার্স ও এম.এ (১৯৭৫) সম্পন্ন করেন। আলিম ও এস.এস.সি-তে সরকারি বৃত্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 383

৳ 45015% ছাড়