গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

আত্মসমর্পণের দ্বন্দ্ব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳425

৳ 50015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আত্মসমর্পণের দ্বন্দ্ব বইটি মূলত ইসলাম সম্পর্কে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রতিক্রিয়া বা ডায়েরির মতো। বইয়ের কিছু কিছু বিষয়ে (যেমন কুরআন ও বৈজ্ঞানিক নিদর্শন) আলোচনা লেখকের নওমুসলিম বন্ধু সহকর্মীদের সাথে মিথস্ক্রিয়ার ফসল আর কিছু বিষয় (যেমন আল্লাহতায়ালার দয়া ও সুবিচার) লেখকের নিজের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার অন্বেষণের বহিঃপ্রকাশ । সন্দেহ নেই যে, এখানে লেখকের অনেক পর্যবেক্ষণই একজন আমেরিকানের দৃষ্টিতে ইসলামের ব্যাখ্যা বলে মনে হতে পারে । কারণ যুক্তি পর্যালোচনার ক্ষেত্রে লেখক সেই ধারা এবং কৌশলই প্রয়োগ করেন- যা তিনি একজন নাস্তিক থাকতে ব্যবহার করেছেন । যে কোনো ধর্মকে তিনি বিশ্লেষণ করেছেন সেই ধর্মের পণ্ডিতদের ব্যাখ্যা এবং তার সমালোচকদের পর্যবেক্ষণ দুটোর মাঝে সমন্বয় করে ।

কারণ ধর্মীয় পণ্ডিতরা প্রায়ই স্বধর্মের বিপক্ষে স্পর্শকাতর প্রশ্নগুলো এড়িয়ে যান । অন্যদিকে যে কোনো ধর্মের সমালোচকরা সেই ধর্মের ইতিবাচক দিক না দেখেই তার অনুসারীদের বিভিন্ন কুসংস্কার নিয়ে আলাপ শুরু করেন। লেখক সতর্ক এবং সচেতনভাবে দুপক্ষের মতামত নিয়ে তার বিশ্লেষণ করেন । এভাবে ‘ইসলাম’ বিষয়ে লেখকের অর্জিত জ্ঞানও মুসলিম এবং অমুসলিম দুই ধরনের পণ্ডিতদের চিন্তাধারা দিয়ে প্রভাবিত। আশা করি পাঠকরা বইটিকে ‘ইসলাম’ জানার মাধ্যম হিসেবে মনে না করে একজন নওমুসলিমের ইসলাম কবুলের পেছনে প্রেরণা, অনুসন্ধিৎসা আর দ্বন্দ্ব বুঝতেই ব্যবহার করবেন ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আত্মসমর্পণের দ্বন্দ্ব
ইংরেজি নাম attosomorporner donddo
লেখক প্রফেসর ড. জেফরি ল্যাং
প্রকাশনী একাডেমিয়া পাবলিশিং হাউজ লি.
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849360988
পৃষ্ঠা সংখ্যা ২৭৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা278
ভাষাbangla
ISBN9789849360988
বান্ডিংhard cover
প্রফেসর ড. জেফরি ল্যাং

লেখক সম্পর্কে

প্রফেসর ড. জেফরি ল্যাং

জেফরি ল্যাং কানসাস একজন প্রখ্যাত আমেরিকান নওমুসলিম এবং স্টেট ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক। তিনি রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রথম ১৮ বছর ক্যাথলিক বিদ্যালয়ে পড়াশুনা। শেষে গড ও খ্রিস্টান ধর্ম বিষয়ে অনেক প্রশ্নের কোনো সদুত্তোর না পেয়ে জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে খ্রিষ্ট ধর্মের গন্ডি ছেড়ে পুরোপুরি। একজন নাস্তিকে পরিণত হন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে তিনি গণিতের শিক্ষক হিসেবে তার ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 425

৳ 50015% ছাড়