ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
মুসলিম হবার গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি,বলতে গেলে ইসলামকে আমরা উত্তরাধিকারসূত্রে পেয়ে যাই। কিন্তু যে জিনিস সহজে পাওয়া যায়,মানুষ খুব কমই সেটার মূল্য দিতে জানে। এজন্য দেখবেন,ইসলাম নিয়েও আমাদের আলাদা কোনো অনুভূতি কাজ করে না,কোনো কৃতজ্ঞতা আসে না। অথচ এই ইসলামের জন্যই সাহাবীরা পরিবার হারিয়েছেন,আপন ঘর ছেড়েছেন,তাজা রক্ত ঝরিয়েছেন,জীবন বিলিয়ে দিয়েছেন।সাহাবীদের ইসলাম-গ্রহণের সেই গল্পগুলো ঈমান-বুস্টারের মতো।
তাদের ত্যাগস্বীকারের গল্পে আমাদের ঘুমন্ত ঈমান মাঝেমধ্যে জেগে উঠে। আমলে পরিবর্তন আসে। কিন্তু এমন ঈমান-জাগানিয়া অনেক গল্প যে বর্তমানেও ঘটে,তা আমাদের অজানাই থেকে যায়। অথচ তাদের দ্বীনে ফেরার গল্পগুলো হতে পারত আমাদের যুগের সাথে আরও বেশি প্রাসঙ্গিক।‘মুসলিম হবার গল্প’ বইটি এমনই কিছু গল্পের সংকলন। শত ঘাত,প্রতিঘাত মোকাবেলা করে যারা সত্য আবিষ্কার করতে পেরেছে,তাদেরকে নিয়েই এই আয়োজন।
বইয়ের তথ্য
| নাম | মুসলিম হবার গল্প |
|---|---|
| ইংরেজি নাম | muslim hobar golpo |
| লেখক | আবিদ এইচ রাহাত, মহিউদ্দিন রূপম, মুফতি মাহমুদুল হক |
| প্রকাশনী | ওয়াফি পাবলিকেশন |
| বিষয় | দাওয়াত ও তাবলীগ |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!