কবিতা ও গজল

এসো ভিজি নূরের জোছনায়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳213

৳ 25015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই বিশ্ব চরাচরে এই মন শুধুই অস্থিরতায় ভোগে...

মহাসত্যের সন্ধানে... অবশেষে স্রষ্টারে পায় খুঁজি, এই অন্তর দিয়ে যারে বুঝি! নূরের আলো অন্তরকে পথ দেখায়...

হাবিবে খোদার প্রেম সেথা পৌঁছায়... নূরের সৃষ্টি নূরকে যখন বুঝি, তাইতো এখন নূরের জোছনায় জীবন খুঁজি! ‘এসো ভিজি নূরের জোছনায়’ কবিতাগ্রন্থে কবি শোয়ের মোঃ কামাল মহান প্রভু আল্লাহপাকের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি, সম্মানিত ও মর্যাদাপূর্ণ নবী-পরিবার ও আহলে বায়াতের প্রতি, অলিকুল শিরোমনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর প্রতি, অলি-এ হিন্দ হযরত গরীবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিশতী আজমেরী (রহঃ) এর প্রতি, বাংলাদেশের অলিকুল সম্রাট হযরত শাহজালাল ইয়েমেনী (রহঃ) এর প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হৃদয়ের অকৃত্রিম আবেগ-অনুভূতি ও ভালোবাসা দিয়ে মহাপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই কবি ক্ষান্ত হননি, কারবালার হৃদয় বিদারক ঘটনাকে তথ্যবহুল কাব্যিকতায় উপস্থাপন করে সত্য ন্যায় ও মানবতার জয়গান গেয়েছেন। মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস ধরে রাখার কথা অনেক সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে কবির দ্বিতীয় কবিতাগ্রন্থ ‘এসো ভিজি নূরের জোছনায়’। পাঠক এ কবিতাগ্রন্থ পাঠে স্বতন্ত্র স্বাদ অন্বেষণের সুযোগ পাবেন। আশা করি ‘এসো ভিজি নূরের জোছনায়’ কবিতাগ্রন্থটি সব শ্রেণির পাঠকের মন জয় করতে সক্ষম হবে, ইন্শাআল্লাহ!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এসো ভিজি নূরের জোছনায়
ইংরেজি নাম esho viji noorer jochhnaye
লেখক শোয়েব মোঃ কামাল
প্রকাশনী এবং মানুষ প্রকাশনী
বিষয় কবিতা ও গজল
আইএসবিএন 9789849638889
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
শোয়েব মোঃ কামাল

লেখক সম্পর্কে

শোয়েব মোঃ কামাল

কুমিল্লার সদর (দ:) উপজেলার সন্তান কবি শোয়েব মো. কামাল। দাদার বাড়ি একই উপজেলার কিং বামিশা গ্রামে। তিনি রাজধানীর মতিঝিল এলাকায় বেড়ে ওঠেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে এমএসসি ফিশারিজ ইন একুয়াকালচার এন্ড ম্যানেজমেন্ট ডিগ্রী লাভ করেন। তিনি পোস্ট গ্রেজুয়েট ফেলোশিপ NORAD অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 213

৳ 25015% ছাড়