ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
আউলিয়া আল্লাহ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ছদ্মবেশে থাকেন গোয়েন্দাগণ। দৃষ্টিসীমায় থেকেও তারা দৃষ্টিবহির্ভূত জগতে বাস করেন। সাধারণের চোখ তাদেরকে চিনতে পারে না,বুঝতে পারে না তাদের ক্ষমতা। তেমনিভাবে হৃদয়ের গোয়েন্দা হলেন আল্লাহর বন্ধু-আউলিয়াগণ। সবার চোখে অতিসাধারণ হলেও তারা আল্লাহপাকের পক্ষ থেকে লাভ করেন অসাধারণ কিছু ক্ষমতা ও গুণাবলি। যা বুঝা সাধারণের জন্য বেশ কঠিন। তাঁরা সবার সাথে আছেন,কিন্তু কারো সাথে নেই। আল্লাহপাকের সৃষ্টিজগতে তারা এক রহস্যময় চরিত্র। কেউ তাদের চিনে-বুঝে,আবার অধিকাংশই ‘চিনে না-বুঝে না’।
আউলিয়াগণ জগতবাসীর জন্য আল্লাহপাকের রহমতস্বরূপ। জগতবাসী তাঁদের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন আল্লাহপাকের সাথে। তাঁরা দুনিয়ার পথহারা মানুষের জন্য হেদায়াতের আলোকবর্তিকা। তাঁদের সান্নিধ্য ও নুরের আলোতে মিলবে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য অর্জনের অপূর্ব সুযোগ। আল্লাহপাকের নৈকট্যধন্য সাধক-পুরুষ আউলিয়ায়ে কিরামগণ সম্পর্কে আধুনিক সময়ের লোকজন খুব কমই জানে; ইসলামিক প্রাচীন জ্ঞান-বিজ্ঞানের বিলুপ্তি,ধর্ম ও আধ্যাত্মিকতা সম্পর্কে অজ্ঞতাসহ যার বিভিন্ন কারণ রয়েছে। গ্রন্থটি পাঠে মিলতে পারে আল্লাহর নৈকট্যধন্য বান্দা-আউলিয়াগণ সম্পর্কে সামান্য ধারণা।
বইয়ের তথ্য
| নাম | আউলিয়া আল্লাহ |
|---|---|
| ইংরেজি নাম | auliya allah |
| লেখক | পীরজাদা কাজী মোহাম্মদ রিদওয়ানুল মোস্তফা |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!