ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
গল্পকথায় আদব শিখি সিরিজ (৪টি বই)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শিশু-কিশোররা গল্প শুনতে চায় । মজার মজার গল্প। আবার গল্পের চরিত্রের মত করে তৈরিও করতে চায় নিজেকে। আমাদের শিশুদের জন্য প্রয়োজন সত্য ও সাহসের গল্প, আদর্শ ও বিশ্বাসের গল্প, আদব ও আখলাকের গল্প।
বর্ণঘর প্রকাশিত ‘গল্প কথায় আদব শিখি’ সিরিজের বইগুলো শিশু-কিশোরদের সুন্দর এক আগামীর স্বপ্ন দেখাবে। ভালো মানুষ হবার প্রেরণা দেবে।
এই সিরিজে রয়েছে মোট ৪ টি বই :
১. কুরআনে হোক সকাল শুরু
২. আগে সালাম পরে কালাম
৩. পবিত্র হোক শরীর মন
৪. জুমার দিন ঈদের দিন
প্রতিটি বইয়ে ৩টি করে শিশুতোষ শিক্ষণীয় গল্প রয়েছে। গল্পকথায় ফুটিয়ে তোলা হয়েছে আদব ও আখলাকের বিভিন্ন দিক । সহজ সাবলীল ভাষায় দৈনন্দিন জীবনের নানান অনুষঙ্গ শিশুতোষ ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে। আদুরে ভাষায় শেখানো হয়েছে ইসলামি আদব ও শিষ্টাচার। পাতায় পাতায় রঙিন ছবিতে আঁকা হয়েছে শিশুদের জগৎ। রঙিন পাতার রঙিন গল্পে ছুঁয়ে যাবে আমাদের শিশুদের কোমল হৃদয়।
বইয়ের তথ্য
| নাম | গল্পকথায় আদব শিখি সিরিজ (৪টি বই) |
|---|---|
| ইংরেজি নাম | golpokothay adob shikhi- series |
| লেখক | মুহিব্বুল্লাহ বিন বাশার |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | শিশু কিশোরদের ইসলামী বই |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!