অঞ্চল ও জেলাভিত্তিক ইতিহাস

রণভূমি রংপুর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳390

৳ 60035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 210

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

শাসক-শোষকের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে রংপুরের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ফলে ঐতিহাসিকভাবেই রংপুরকে রণভূমি মনে করেন গবেষকরা। শেকড়সন্ধানী লেখক রিয়াদ আনোয়ার শুভ ‘রণভ‚মি রংপুর’ বইয়ে বৃহত্তর রংপুরের কৃষকবিদ্রোহ থেকে শুরু করে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহি বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন, বাতাসন পরগণার রায়ত বিদ্রোহ, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন থেকে ১৯৭০ এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেছেন।

বইয়ে ঐতিহাসিক চরিত্র দেবী চৌধুরানীকে ঘিরে যে মিথ প্রচারিত হয়ে আসছে যুগের পর যুগ সে বিষয়েও তথ্যসহ সঠিক ইতিহাস খুঁজে বের করেছেন তিনি।

এছাড়াও উঠে এসেছে নূরলদীন, জমিদার শিবচন্দ্র রায়, ফকির মজনু শাহ্, শহিদ ওয়ালিদাদ মোহাম্মদ, বিপ্লবী প্রফুল্ল চাকী, রংপুরের বিপ্লবী প্রফুল্ল চক্রবর্তী ও পরেশ মৌলিকের আন্দোলন-সংগ্রামে অবদান এবং ক্ষুদিরাম বসুর মামলার উকিলের কথাসহ আলিপুর বোমা মামলা, চট্টগ্রামে অস্ত্রাগার লুট করার ইতিহাস।

পত্রিকা ও বিভিন্ন নির্ভযোগ্যসূত্র থেকে রংপুরের একাত্তরের দিনলিপি এ বইয়ে সংযোজন মুক্তিযুদ্ধের ইতিহাসের আরেক নতুন দুয়ার।

রিয়াদ আনোয়ার শুভ’র এটি প্রথম বই হলেও ইতিহাস লেখার ক্ষেত্রে তিনি তথ্য-উপাত্তের ক্রস-চেক করেছেন বারবার। উত্তরবঙ্গের আন্দোলন-সংগ্রামের ইতিহাস নিয়ে ‘রণভ‚মি রংপুর’ একটি শ্রেষ্ঠ বই বলে মনে করি।

প্রকাশক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রণভূমি রংপুর
ইংরেজি নাম ranabhumi rangpur
লেখক রিয়াদ আনোয়ার শুভ
প্রকাশনী আইডিয়া প্রকাশনী
বিষয় অঞ্চল ও জেলাভিত্তিক ইতিহাস
আইএসবিএন 9789849780540
পৃষ্ঠা সংখ্যা ২৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা276
ভাষাbangla
ISBN9789849780540
বান্ডিংhard cover
রি

লেখক সম্পর্কে

রিয়াদ আনোয়ার শুভ

অঞ্চল ও জেলাভিত্তিক ইতিহাস বিষয়ক লেখক · প্রকাশক: আইডিয়া প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 390

৳ 60035% ছাড়