সমসাময়িক বাংলাদেশ

উত্তরবঙ্গে ক্ষত্রিয় আন্দোলন: মনীষী পঞ্চানন বর্মা ও সমকালীন ঘটনাপঞ্জি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳195

৳ 30035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 105

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সংবেদনশীল লেখক কালী রঞ্জন বর্মণ রাজবংশী ক্ষত্রিয় সমাজের ঐতিহ্য অনুসন্ধানে প্রবৃত্ত হয়ে এ গ্রন্থে আত্মপরিচয় উন্মোচনের পথকে প্রশস্ত করেছেন। সমাজের একটি প্রাচীনতম জনগোষ্ঠীর সদস্য যাঁরা বর্ণ হিন্দুর শোষণের শিকার হয়েছিলেন, যাঁদের উপবীত গ্রহণের অধিকার খর্র করা হয়েছিলো, তাঁদের শিক্ষা, কৃষিসহযোগের পথকে সম্প্রসারণ করে সামাজিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যাঁরা অদৃষ্টপূর্ব ভূমিকা পালন করেছেন তাঁদের ভেতর হরমোহন রায় খাজাঞ্চি ও পঞ্চানন বর্মার নাম চিরস্মরণীয়।

আত্মবিস্মরণ সামাজিক উন্নয়নের পরিপন্থি। পঞ্চাননচর্চা, সমাজ-গবেষণা ও জ্ঞানসাধনার ভেতর দিয়ে মানুষকে কল্যাণকামী নাগরিক হিসেবে প্রস্তুত করবার জন্য এ গ্রন্থ উদ্দীপক কর্ম হিসেবে আদৃত হবে বলে বিশ্বাস করি। পঞ্চানন বর্মা ও সমকালীন ঘটনাপঞ্জির আলোকপাত এবং ক্ষত্রিয় সমিতির অধিবেশনের তারিখ সন্নিবেশ করে লেখক পঞ্চাননচর্চাকে সহজতর করে তুলেছেন। রাজবংশী ক্ষত্রিয় সমাজের মর্যাদা সমুন্নত রাখবার উদ্দ্যেশ্যে যাঁরা নিজেদের উৎসর্গ করেছেন তাঁদের গৌরবময় কৃতির কিরণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবার জন্য লেখকের ঋণ অপরিশোধ্য।

গৌরাঙ্গ মোহান্ত

কবি ও গবেষক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম উত্তরবঙ্গে ক্ষত্রিয় আন্দোলন: মনীষী পঞ্চানন বর্মা ও সমকালীন ঘটনাপঞ্জি
ইংরেজি নাম uttarbange kshatriya andolan monishi panchanan barma o somokalin ghatanapanji
লেখক কালী রঞ্জন বর্মণ
প্রকাশনী আইডিয়া প্রকাশনী
বিষয় সমসাময়িক বাংলাদেশ
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
কালী রঞ্জন বর্মণ

লেখক সম্পর্কে

কালী রঞ্জন বর্মণ

কবি কালী রঞ্জন বর্মণ জন্ম: ৪ জুলাই ১৯৫৫ জন্মস্থান : অযােধ্যাপুর, রংপুর পিতা : শশি কুমার বর্মণ। মাতা: হিরি বালা দেবী পেশাগত জীবন : অতিরিক্ত সচিব (পিআরএল) জনপ্রশাসন মন্ত্রণালয়। কাব্যগ্রন্থ আজীবন কাছের মানুষ, জলযাতনায় জাগে সঞ্জীবন ঢেউ, আহত ট্রেনের হুইসেল প্রবন্ধ গ্রন্থ : অন্তরঙ্গ অনুভাবন অহংকার। '৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, শখ: বংশীবাদন ও শ্রবণ, সঙ্গীত ও ভ্রমণ। সম্মাননা : রংপুর সাহিত্য সংস...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 195

৳ 30035% ছাড়