ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

প্রসঙ্গ: মুক্তিযুদ্ধ

বেহাত বিপ্লব ১৯৭১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳580

৳ 70017% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"বেহাত বিপ্লব ১৯৭১” বইয়ের ফ্ল্যাপের লেখা:

১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপর নাম । আহমদ ছফা বলিয়াছেন এ যুদ্ধের নায়ক অন্য কেহ নহেন—খােদ এদেশের জনগণ বা পামর জাতি। (নহিলে ‘আপামর জনগণ' কথাটার কোন অর্থই হয় না।) এই প্রস্তাবকেই ‘আহমদ ছফার প্রথম উপপাদ্য’ নাম দিয়াছেন সলিমুল্লাহ খান। রুশ বিপ্লবের লেনিন, চিনের মাও জেদং, কুবার চে গেভারা কিংবা আলজিরিয়ার ফ্রানৎস ফানোর মতন বড় কোন তত্ত্ববিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফলে নাই। ফলনের মধ্যে সবেধন। সবুজমনি আহমদ ছফা। এই পামর জাতির মন তিনি যতখানি ধরিতে পারিয়াছিলেন আর কেহ ততখানি পারিবেন কিনা সংশয় আছে।

মুক্তিযুদ্ধের পূর্বাপর বিচার করিয়া যে প্রস্তাব আহমদ ছফা ১৯৭৭ সনে প্রচার করিয়াছিলেন। তাহাই বেহাত বিপ্লব ১৯৭১ গ্রন্থের প্রধান সম্পদ। তদীয় বাংলাদেশের রাজনৈতিক জটিলতা বইটি হারাইয়া যাইতে বসিয়াছিল। আহমদ ছফা মহাফেজখানা প্রথম কাণ্ডে সেই প্রায়লুপ্ত সম্পদই পুনরুদ্ধার করা হইল।br আহমদ ছফার উপপাদ্য যদি সত্য হয় তবে মানিতে হইবে ভারত বাংলাদেশের স্বাধীনতা চাহে নাই। ভয় ছিল এদেশের স্বাধীনতা সেদেশের সংখ্যাগুরু নিপীড়িত জাতি-বিজাতির স্বাধীনতা আন্দোলনের সম্মুখে উদাহরণ হইয়া দাঁড়াইতে পারে।

স্বাধীন হইবার তিন যুগ পরও এদেশ আপনকার পাদুকা পরিয়া দাঁড়াইবার পারিল না। কারণ এদেশের মুক্তিযুদ্ধের ফল অপরে আত্মসাৎ করিয়াছে। বিপ্লব বেহাত হইয়াছে। ১৯৭১ সনের অপর নাম তাই ‘বেহাত বিপ্লব। ইতালির মহাত্মা আন্তনিয়াে গ্রামসির বেহাত বিপ্লব প্রস্তাবের ভিত্তিতে ১৯৭১ সনের বিচার সম্ভবত এই প্রথম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বেহাত বিপ্লব ১৯৭১
ইংরেজি নাম behat biplob 1971
লেখক সলিমুল্লাহ খান
প্রকাশনী আগামী প্রকাশনী
বিষয় প্রসঙ্গ: মুক্তিযুদ্ধ
আইএসবিএন 978984 0430604
পৃষ্ঠা সংখ্যা ২৯৫
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা295
ভাষাbangla
ISBN978984 0430604
বান্ডিংhard cover
সলিমুল্লাহ খান

লেখক সম্পর্কে

সলিমুল্লাহ খান

সলিমুল্লাহ খান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ‍ও দর্শন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অধ্যাপক খান প্রথিতযশা লেখক ও সমালোচক। তাঁর রচনার বড় অংশ সমাজ, সংস্কৃতি, রাজনীতি, শিল্প-সাহিত্য এবং মনোবিশ্লেষণে কেন্দ্রীভূত এবং আহমদ ছফা, কার্ল মার্কস, ফ্রানৎস ফানো...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 580

৳ 70017% ছাড়