বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গত দুই দশকে বাংলাদেশের খুদে গণিতবিদেরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, এশিয়া-প্যাসিফিক গণিত অলিম্পিয়াডসহ গণিতের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। গত ৩০ বছরে নতুন যুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের অর্জন সবচেয়ে বেশি। এসব অর্জনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গণিত অলিম্পিয়াডের প্রশ্নের বই।
সব ক্যাটাগরির ১২ বছরের আঞ্চলিক ও জাতীয় পর্বের প্রশ্ন সংকলিত করা হয়েছে এ বইয়ে। নমুনা হিসেবে ৪০টি সমস্যা দেওয়া আছে সমাধানসহ। সঙ্গে আছে আরও চর্চার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা। গণিত অলিম্পিয়াডের বিভিন্ন পর্যায়, সমস্যার ধরন ও বছর অনুযায়ী প্রশ্নের বিবর্তন বুঝে চর্চা করতে অনন্য সহায়কের ভূমিকা রাখবে এই বই। বাংলাদেশের খুদে গণিতবিদেরা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডসহ গণিতের বিভিন্ন ক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে তাদের চর্চার অনন্য সহযোগী হবে এ বই।
এখানে আছে সব ক্যাটাগরির ১২ বছরের আঞ্চলিক ও জাতীয় পর্বের প্রশ্ন। নমুনা হিসেবে ৪০টি সমস্যা দেওয়া আছে সমাধানসহ।
বইয়ের তথ্য
| নাম | বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন |
|---|---|
| ইংরেজি নাম | bangladesh gonit olympiader joto proshno |
| লেখক | মুনির হাসান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | শিক্ষামূলক বিবিধ বই,গণিত,বয়স যখন ৮-১২ |
| আইএসবিএন | 9789849793205 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
