প্রবন্ধ ও রচনাসমগ্র

অপ্রকাশিত অগ্রন্থিত শহীদুল জহির

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳396

৳ 49520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 99

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অনেকে বলতে চান, জাদুবাস্তবতার রচনাভঙ্গি গ্রহণ করে স্বতন্ত্রভাবে লেখক হিসেবে এগিয়ে যাওয়ার মানসেই তিনি লেখক-নাম শহীদুল হক থেকে শহীদুল জহিরে বদল করেছিলেন। উত্তর-আধুনিক প্রগতিবাদী লেখক হিসেবেও শহীদুল জহিরকে মূল্যায়ন করা হয়েছে। শহীদুল জহির তাঁর রচিত সাহিত্যে ভাষা ব্যবহারে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন, হয়তো সফলও হয়েছেন। সাধারণভাবে বলা যায়, তিনি নিম্নবর্গের মানুষের মুখের অকৃত্রিম ভাষাকে পুঁজি হিসেবে নিয়েছিলেন। বাংলা সাহিত্যজগতের ব্যতিক্রমী স্রষ্টা শহীদুল জহির অকালপ্রয়াত। বিগত শতাব্দীর সত্তরের দশকে সৃজনশীল সাহিত্য অঙ্গনে তাঁর আগমন ঘটেছিল। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁর সাহিত্য-সৃষ্টি আমৃত্যু (২০০৮) বহমান ছিল। তাঁর সৃষ্টির পরিমাণগত দিক খুব বেশি না হলেও গুণগত দিক অসাধারণ।

অসাধারণত্বের বিষয়টি নানা দিক থেকে মূল্যায়ন ও বিশ্লেষণের দাবি রাখে। ঘটনার বহুরৈখিক বর্ণনা, বুননশৈলী, শেকড়স্পর্শী অনুসন্ধান, প্রতিটি বিষয় সুক্ষ্মাতিসূক্ষ্মভাবে উপলব্ধিপূর্বক তা সুসংগঠিত করা, পূর্ণাঙ্গতা—এ সবই তাঁর সৃষ্টিকে বিশিষ্ট করে তুলেছে। অভিজ্ঞতা থেকে দেখা যায়, সংরক্ষণ এবং সংগ্রহের অভাবে অনেক সৃজনশীল সাহিত্যকর্ম কালের অতল গহবরে তলিয়ে যায়। এ বিষয়টি অনুধাবন করে শহীদুল জহির স্মৃতি পরিষদ ও পাঠক সমাবেশ যৌথভাবে শহীদুল জহির সমগ্র প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে। ২০১৩ সালে প্রকাশিত শহীদুল জহির সমগ্রটি অপ্রত্যাশিত পাঠকপ্রিয়তা লাভ করে এবং সংস্করণটি দ্রুতই নিঃশেষ হয়ে যায়। ইতিমধ্যে শহীদুল জহিরের বেশ কিছু অগ্রন্থিত অপ্রকাশিত গল্প, উপন্যাস ও অন্যান্য লেখার সন্ধান পাওয়া যায়। পরে প্রাপ্ত এই লেখাগুলি একটি অখণ্ড ‘সমগ্র’র মধ্যে অন্তর্ভুক্ত করলে অতিরিক্ত ভারী হয়ে যায়।

তাছাড়া, সকল পাঠক উপন্যাস ও গল্প—দুটি বিষয় একত্রে সংগ্রহ করতে না-ও চাইতে পারেন। এই বিবেচনায় পাঠকের পছন্দ, ব্যবহারে স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী মূল্যে কেনার সুবিধার্থে নতুন সংযোজনসহ শহীদুল জহির রচনা সমগ্র তিনটি পৃথক খণ্ডে, যথা—শহীদুল জহির উপন্যাস সমগ্র, শহীদুল জহির গল্প সমগ্র এবং অপ্রকাশিত অগ্রন্থিত শহীদুল জহির প্রকাশ করা হলো।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অপ্রকাশিত অগ্রন্থিত শহীদুল জহির
ইংরেজি নাম oprokashito ogronthito shahidul zahir
লেখক শহীদুল জহির
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় প্রবন্ধ ও রচনাসমগ্র
আইএসবিএন 9789849408154
পৃষ্ঠা সংখ্যা ১৯১
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
শহীদুল জহির

লেখক সম্পর্কে

শহীদুল জহির

Shahidul Zahir (১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর) পুরান ঢাকার নারিন্দার ৩৬ ভূতের গলিতে (ভজ হরি সাহা স্ট্রিট) জন্মগ্রহণ করেন। শৈশবে তার নাম ছিল মোহাম্মদ শহীদুল হক। তার পিতা এ কে নুরুল হক ছিলেন একজন সরকারি কর্মকর্তা ও মা ছিলেন গৃহিনী। তার পৈতৃক বাড়ি ছিল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাশিল গ্রামে। তার দাদা জহিরউদ্দিন (সম্ভবত তিনি তার জহির নামটি তার দাদার কাছ থেকে নিয়েছিলেন) ছিলেন স্কুলশিক্ষক ও তার দাদী জিন্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 396

৳ 49520% ছাড়