রেফারেন্স বই

অনুবাদ সাহিত্যের কলাকৌশল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳716

৳ 89520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 179

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিশ্বসাহিত্যে বহুল চর্চিত ও জনপ্রিয় বিষয় হলো অনুবাদসাহিত্য। অনুবাদকে সাহিত্যের অন্যতম আদি শাখা হিসেবে বিবেচনা করা যায়। গত কয়েক দশক ধরে বিশ্বে একাডেমিক পর্যায়ে অনুবাদ সাহিত্য একটি স্বতন্ত্র কোর্স হিসেবে পঠিত হচ্ছে। অনুবাদসাহিত্যকে কলাকৌশল-নির্ভর সৃজনশীল সাহিত্য হিসেবে দেখছেন অনুবাদসাহিত্যের তাত্ত্বিকরা। এ-কারণে অনুবাদসাহিত্যের ইতিহাস, রীতি-নীতি ও কলাকৌশল অধ্যয়নকে প্রয়োজনীয় পাঠ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু অনুবাদসাহিত্যের তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয় নিয়ে বাংলা ভাষায় পর্যাপ্ত গবেষণা হয়নি।

বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যের বিষয়আশয় নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ নেই বললেই চলে। ফলে অনুবাদবিষয়ক নির্বাচিত প্রবন্ধের এই সংকলনটি বাংলা ভাষার পাঠকদের জন্য প্রয়োজনীয় গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা যায়। বাংলা ভাষায় রচিত অনুবাদবিষয়ক প্রবন্ধের পাশাপাশি এ বিষয়ে অন্যান্য ভাষায় রচিত কয়েকটি আকর প্রবন্ধ বাংলা অনুবাদে সংকলনভুক্ত হয়েছে। অনুবাদক ও অনুবাদসাহিত্য-তাত্ত্বিকদের পাশাপাশি গোয়েটে, নিৎশে, রবীন্দ্রনাথ ঠাকুর, অক্তাবিও পাস, বোরহেস প্রমুখ বিশ্বখ্যাত লেখকের অনুবাদসাহিত্যবিষয়ক প্রবন্ধ এই সংকলনের মানবৃদ্ধি করেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অনুবাদ সাহিত্যের কলাকৌশল
ইংরেজি নাম anubad sahityer kolakoushol
লেখক মোজাফফর হোসেন
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় রেফারেন্স বই
আইএসবিএন 9789849886648
পৃষ্ঠা সংখ্যা ৩৬৪
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৪
মোজাফফর হোসেন

সম্পাদনা সম্পর্কে

মোজাফফর হোসেন

কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। দুই বাংলার অন্যতম পাঠকপ্রিয় ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। 'তিমিরযাত্রা' উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার, 'পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প'...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 716

৳ 89520% ছাড়