দর্শন বিষয়ক গবেষণা ও প্রবন্ধ

প্লেটো : কারমিদিজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳156

৳ 19520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 39

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কারমিদিজ (ইংরেজিতে কারমিডিজ; গ্রিকে খারমিদেস)।

কারমিদিজ ছিলেন প্লেটোর মাতুল। এই সংলাপটিতে আমরা সক্রেটিসের সাথে কিশোর কারমিদিজকে ‘সফ্রোসিনে’, তথা ‘আত্মনিয়ন্ত্রণ’, ‘সংযম’ নিয়ে আলোচনা করতে দেখি। সক্রেটিস সবেমাত্র পতিদিয়ার যুদ্ধ থেকে ফিরেছেন, কিন্তু দার্শনিক আলোচনায় তিনি এতটাই ব্যাকুল ছিলেন যে, ফিরে এসেই দর্শনে দীক্ষিত হওয়ার সম্ভাবনাময় কিশোর-যুবকদের খোঁজে বেরিয়ে পড়েন। কারমিদিজ তেমন এক সম্ভাবনাময় কিশোর হিসেবে দেখা দেয়, তাই সক্রেটিস তাকে দীক্ষিত করতে উদ্যোগী হন। আলোচনায় কারমিদিজ কিছু সংজ্ঞা তুলে ধরেন, যেমন, ‘সফ্রোসিনে’ হলো ‘এক ধরনের নীরবতা’, বা ‘নিজের কাজে নিমগ্ন হওয়া’, অথবা, ক্রিতিয়াসের ভাষায়, ‘তা আত্মজ্ঞান’। কোনোটিই সম্পূর্ণ বর্ণনা হিসেবে দেখা দেয় না।

গ্রিসে এই সদ্গুণটিকে গভীর ও জটিল এক গুণ হিসেবে দেখা হতো; যেমন মনে হতো যে, ‘সফ্রোসিনে হচ্ছে নিজের সম্পর্কে সুপ্রণীত চেতনা এবং অন্যদের সঙ্গে সম্পর্কিত করে নিজের বৈধ কর্তব্যপালন (সেক্ষেত্রে তাতে যুক্ত থাকবে আত্মনিয়ন্ত্রণ ও সম্মান প্রদর্শন)। এটি হচ্ছে আভিজাত্যের সর্বোচ্চ মূল্যবোধ যাতে যুক্ত থাকে মর্যাদা এবং আত্মনির্দেশনা।’ এই গুণটিকে রিপাবলিকসহ অন্যান্য সংলাপে সদ্গুণের এক মূল উপাদান বা অংশ হিসেবে তুলে ধরা হয়েছে; আমরা সংলাপটিতে তার বিশদ আলোচনার সন্ধান পাই।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্লেটো : কারমিদিজ
ইংরেজি নাম plato charmides
লেখক আমিনুল ইসলাম ভুইয়া
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় দর্শন বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849408451
পৃষ্ঠা সংখ্যা ৫৯
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা59
ভাষাbangla
ISBN9789849408451
বান্ডিংpaperback
আমিনুল ইসলাম ভুইয়া

অনুবাদক সম্পর্কে

আমিনুল ইসলাম ভুইয়া

১৯৫৩ সালের ১ লা অক্টোবর নরসিংদি জেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশের সচিব পদ থেকে অবসর লাভ করেন (সর্বশেষ দায়িত্ব পালন-বিকল্প নির্বাহী পরিচালক, এশিয় উন্নয়ন ব্যাংক, ম্যানিলা)। তাঁর আগ্রহের বিষয় বিজ্ঞানের দর্শন ও তুলনামূলক মিথলজি। উল্লেখযোগ্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 156

৳ 19520% ছাড়