সাক্ষাৎকার

উন্মুক্ত এক জীবন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳316

৳ 39520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 79

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

উন্মুক্ত এক জীবন বইটি তুলনামূলক মিথতাত্ত্বিক ও ধর্মতাত্ত্বিক জোসেফ ক্যাম্পবেল-এর ১৯৭৫ সাল হতে ১৯৮৭ (ক্যাম্পবেলের মৃত্যুর বছর) পর্যন্ত ‘নিউ ডাইমেনশন রেডিও’-তে মাইকেল টমস্-কে দেওয়া মিথ-বিষয়ক সাক্ষাৎকারের সংকলন। এতে তিনি সর্বজনীন মিথের বিশ্বের সঙ্গে আমাদেরকে পরিচিত করার উদ্যোগ নেন এবং তার ভিত্তিতে বিশ্বভ্রাতৃত্বের সপক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। সাক্ষাৎকারগুলোকে এই পুস্তকে চারটি অধ্যায়ে ভাগ করে উপস্থাপন করা হযেছে : ‘উপমা হিসেবে মিথ’, ‘ঈশ্বরকে অস্বীকার’, ‘সামাজিক চুক্তি’ ও ‘উন্মুক্ত এক জীবন’। ‘উপমা হিসেবে মিথ’ ক্যাম্পবেলের মূল দার্শনিক প্রত্যয়।

তিনি এই বইয়ের প্রথম সাক্ষাৎকারে বলেন যে, ‘মিথ হলো উপমা। মিথলজির চিত্রকল্প আমাদের ভেতরকার আধ্যাত্মিক শক্তির প্রতীক : কিন্তু তাদেরকে যখন ঐতিহাসিক বা প্রাকৃতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হয় আর বিজ্ঞান তুলে ধরে যে, তা কখনো ঘটতে পারে না, তখন মানুষ পুরো জিনিসটিকে ছুড়ে ফেলে দেয়।’ তিনি তুলে ধরেন যে, মিথ প্রত্যয়ের পদ্ধতি থেকে আসে না; মিথ আসে জীবন-পদ্ধতি থেকে; তারা আসে গভীরতর কেন্দ্র থেকে। মিথলজিকে কোনোভাবেই মতাদর্শের (আইডিয়লজি) সঙ্গে গুলিয়ে ফেলা চলবে না।

মিথ আসে সেই জায়গা থেকে যেখানে হৃদয়ের অবস্থান, যেখানে অভিজ্ঞতার বাস; মন হয়ত সেখানে বিস্ময় নিয়ে ভাবতে পারে মানুষ কেনই বা এসবে বিশ্বাস করে। মিথ কোনো ফ্যাক্ট নির্দেশ করে না; মিথ ফ্যাক্টের বাইরে কোনোকিছু নির্দেশ করে, যা ফ্যাক্ট সম্পর্কিত বিষয়। এই সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়ে ক্যাম্পবেল আমাদেরকে তুলনামূলক মিথে আগ্রহী করে তোলেন। ক্যাম্পবেলের মিথপাঠ আমাদেরকে সর্বজনীন এক বিশ্ব দেখতে সাহায্য করে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম উন্মুক্ত এক জীবন
ইংরেজি নাম unmukto ek jibon
লেখক আমিনুল ইসলাম ভুইয়া
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় সাক্ষাৎকার
আইএসবিএন 9789849408475
পৃষ্ঠা সংখ্যা ১৪১
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা141
ভাষাbangla
ISBN9789849408475
বান্ডিংpaperback
আমিনুল ইসলাম ভুইয়া

লেখক সম্পর্কে

আমিনুল ইসলাম ভুইয়া

১৯৫৩ সালের ১ লা অক্টোবর নরসিংদি জেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশের সচিব পদ থেকে অবসর লাভ করেন (সর্বশেষ দায়িত্ব পালন-বিকল্প নির্বাহী পরিচালক, এশিয় উন্নয়ন ব্যাংক, ম্যানিলা)। তাঁর আগ্রহের বিষয় বিজ্ঞানের দর্শন ও তুলনামূলক মিথলজি। উল্লেখযোগ্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 316

৳ 39520% ছাড়