ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

ইসলামে নারী

পর্দা নারীর অধিকার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳165

৳ 30045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 135

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সকল প্রসংশা জগতসমূহের স্রষ্টার। যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। যিনি মালিক কিয়ামত দিবসের । আর শুভ সমাপ্তি মুত্তাকীদলের জন্য। এবং মহান আল্লাহ বৈরী কেবল জালিমদের প্রতিই । হে আল্লাহ, দুরুদ ও সালাম বর্ষণ করুন আপনার বান্দা ও রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর। এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবায়ে কেরাম এর ওপর। হামদ ও সালাতপূর্বক নিবেদন এই যে, ইসলামি শরিয়ত মুসলিম নারীকে দিয়েছে সবিশেষ গুরুত্ব। দায়িত্ব নিয়েছে তার ইজ্জত, আব্রু সংরক্ষণ করার। উদ্যোগ গ্রহণ করেছে তাকে সুসংহত করার; উচ্চ মর্যাদা ও অবস্থানে প্রতিষ্ঠিত করার। পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জার ব্যাপারে শরিয়ত মুসলিম নারীর ওপর যে সকল বিধিমালা আরোপ করেছে, তা কেবলই ফিতনার পথকে রুদ্ধ ও সংকুচিত করার লক্ষ্যেই, সে-সব ফিতনা থেকে, যার উদ্ভব ঘটে সৌন্দর্য প্রদর্শনের অসুন্দর চর্চার ফলে।

এ-সকল নীতিমালা প্রণয়ন ও প্রয়োগের উদ্দেশ্য কখনোই নারীর স্বাধীনতাহরণ করে তাকে বন্দী রাখা নয়। এ সুমহান উদ্যোগের সারবত্তা হল মুসলিম নারীকে অসম্মানের হাত থেকে, অশালীনতার পঙ্কিলতা কিংবা কুদৃষ্টির খাদ্য ও শিকারে পরিণত হওয়া থেকে হেফাজত করা। এই সংক্ষিপ্ত রচনাকর্মে আমরা চেষ্টা করব পর্দার ফজিলত ও এর শুভ ফল নিয়ে আলোচনা করার। যাতে পাঠক পর্দার বিধান পালনে আগ্রহী হয়ে ওঠেন। তেমনি পাঠককে সতর্ক করার মানসে সৌন্দর্য প্রদর্শনের অসুন্দর চর্চার খারাপ দিকগুলো আলোচনা করব, দুনিয়া ও আখিরাতে এর অশুভ পরিণামের কথাও উঠে আসবে আলোচ্য গ্রন্থনায়। মহান পবিত্র সত্তা আল্লাহই সকল ইচ্ছা ও ক্ষমতার মালিক। তিনিই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম কার্যনির্বাহী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পর্দা নারীর অধিকার
ইংরেজি নাম porda narir odhikar
লেখক ডা. মুহাম্মাদ ইসমাঈল আল-মুকাদ্দাম
প্রকাশনী মাকতাবাতুল আহবাব
বিষয় ইসলামে নারী
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা120
ভাষাbangla
বান্ডিংhard cover
ডা

লেখক সম্পর্কে

ডা. মুহাম্মাদ ইসমাঈল আল-মুকাদ্দাম

ইসলামে নারী বিষয়ক লেখক · প্রকাশক: মাকতাবাতুল আহবাব

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 165

৳ 30045% ছাড়