বিশেষ জনের বিশেষ সাক্ষাৎকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দুই মলাটের ভেতরে বাইশটি সাক্ষাৎকারে ফ্রেমবন্দী হয়েছে এতদঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য, সমাজ ও সংগ্রাম; উঠে এসেছে মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি, ভাষাপ্রশ্ন সাহিত্য ও ভাষা আন্দোলন, আইনের শাসন ও বিচার কাঠামো, ৭ নভেম্বরের মূল্যায়ন, সামরিক শাসনের বৈধতা, রাজনীতির দুর্বৃত্তায়ন, বাম রাজনীতির তামামি, বাজেট ও অর্থনীতি, ক্ষমতা কাঠামোয় নারী, মুক্তিযুদ্ধের ইতিহাস অন্বেষা, ভূমিকম্প ও নগর পরিকল্পনা, পরিবেশ ও জীববৈচিত্র্য, শান্তি চুক্তি ও আদিবাসী আন্দোলন, চলচ্চিত্রের চালচিত্র এবং সাংবাদিকতার গতিধর্ম। এই গ্রন্থে প্রাণবন্ত আর নিয়ত সৃজনশীল হয়ে নির্মিত হয়েছে দুজনের বয়ান।
ঘটেছে নিকশিত সংশ্লেষবয়ান আর কাউন্টার-বয়ানের। ব্যক্তিত্বের আরশিতে ধরা পড়েছে সময় এবং সমাজ। একটি প্রশ্ন এখানে লাগসই হয়ে লেগে আছে পরের উত্তরে। প্রশ্ন-উত্তর আর উত্তর-প্রশ্নের সুঁই-সুতোয় প্রতিটি সাক্ষাৎকার রূপ নিয়েছে এক-একটি নকশিকাঁথায়। তাই এটি নিছক সাক্ষাৎকার সংকলন নয়, সাক্ষাৎকার সাহিত্যও বটে যা অনায়াসে উতরে গেছে সাংবাদিকতার তাৎক্ষণিক আবেদনের বৃত্তাবদ্ধতা।
বইয়ের তথ্য
| নাম | বিশেষ জনের বিশেষ সাক্ষাৎকার |
|---|---|
| ইংরেজি নাম | bishes joner bishes sakhatkar |
| লেখক | ফিরোজ জামান চৌধুরী, রোবায়েত ফেরদৌস |
| প্রকাশনী | পাঠক সমাবেশ |
| বিষয় | সাক্ষাৎকার |
| আইএসবিএন | 9848243305 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯৪ |
| ভাষা | বাংলা |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!