ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

পবিত্র মাসজিদের গল্প সিরিজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳520

৳ 65020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 130

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একটা শিশুর সবকিছুই সুন্দর—মিষ্টি মিষ্টি কথা, আজব আজব সব কৌতূহল আর মজার মজার সব প্রশ্ন। নির্মল আর সজীবতায় ঘেরা এই সময়টাতে একটা শিশু বেশকিছু বিষয়ের প্রাথমিক পাঠ লাভ করে নেয়। পাপ আর পঙ্কিলতামুক্ত তনুমনের অধিকারী হওয়ায় তাদের শেখার আর বোঝার ক্ষমতাও থাকে অভাবনীয়।

ঠিক এই সময়টাতে তাদের মনে যদি বুনে দেওয়া যায় সুন্দর আর শুদ্ধতার বীজ, তাহলে সেই বীজ একদিন মহিরুহ হয়ে মাথা তুলতে পারে নিঃসীম আকাশ পানে।

আমাদের ইতিহাসে তিনটি মাসজিদ অত্যন্ত পবিত্র। শুধু পবিত্রই নয়, সেগুলো আমাদের ঈমানেরও অংশ। বাইতুল্লাহ, মাসজিদ আল আকসা এবং মাসজিদ আন নববী। এই মাসজিদ তিনটিকে ঘিরে আবর্তিত এবং বিবর্তিত হয়েছে আমাদের ইতিহাস, সভ্যতা আর সংস্কৃতি।

কেমন হয় যদি আমাদের ছোট্ট কোমলমতি শিশুদের মনে ছোটবেলাতেই সেই মাসজিদগুলোর ইতিহাসকে গেঁথে দেওয়া যায়?

ঠিক এই কাজটিই করা হয়েছে ‘পবিত্র মাসজিদের গল্প’ সিরিজে। লেখক আরিফ আজাদ তার গল্প বলার ঢঙে এই তিনটি মাসজিদের ইতিহাসকে তুলে ধরেছেন শিশুদের উপযোগি করে। মনকাড়া সেই গল্পগুলো শিশুমনে আনন্দ দেবে। শুধু আনন্দই নয়, আমাদের ইতিহাসের প্রাথমিক পাঠের সাথেও তারা হয়ে উঠবে পরিচিত। গল্প তো আছেই, সাথে রয়েছে চোখ জুড়ানো সব ছবিও।

আমরা আশাবাদী, ছোটদের কাছে ‘পবিত্র মাসজিদের গল্প’ হয়ে উঠবে একটি প্রিয় সিরিজের নাম। ইনশা আল্লাহ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পবিত্র মাসজিদের গল্প সিরিজ
ইংরেজি নাম pobitro masjider golpo seris
লেখক আরিফ আজাদ
প্রকাশনী সুকুন পাবলিশিং
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ১১৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
sku424gm
আরিফ আজাদ

লেখক সম্পর্কে

আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 520

৳ 65020% ছাড়