তাই তোমাকে ভালবাসি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভালোবাসার বন্ধন মানব- জীবনের অমূল্য এক সম্পদ , পবিত্র এক সম্বল । ভালোবাসার কল্যাণেই সমাজ- জীবনের চাকা সচল আছে ।
সন্তানের প্রতি মা- বাবার ভালোবাসা , ভাইবোন ও আত্মীয় – স্বজন পরস্পরের প্রতি আন্তরিকতা , সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা , জীবনের প্রতি জীবনের অন্তরঙ্গতা মুহূর্তের জন্য যদি হারিয়ে যেত— কল্পনা করুন— সুতো ছেঁড়া তাসবীর দানার মত আমাদের সমাজ- জীবন কেমন ছত্রখান হয়ে যেত।
ভালোবাসার বন্ধন আসলে আমাদের অস্তিত্বের বন্ধন । এ বন্ধন যদি শিথিল হয় আমাদের জীবন গতি হারাবে । আল্লাহ না করুন কখনো যদি এ বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই তাহলে আমাদের দুর্গতির কোন সীমা থাকবে না ; বরং মানবসমাজের বিলুপ্তি ঘটতে সময় লাগবে না।
সুতরাং আমরা যদি ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে চাই , দৃঢ় থেকে সুদৃঢ় করতে চাই তাহলে নিজের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে । তারপর আত্মসংশোধনের চেষ্টায় মনোনিবেশ করতে হবে । পক্ষান্তরে অপর ভাইয়ের ভুলগুলো এড়িয়ে , শুধু ভালোগুলো দেখতে হবে।
বড়দেরকে সমালোচনার উর্ধ্বে রেখে অন্যদেরকে সুধারণার আওতায় আনতে হবে । অন্যের প্রতিটি আচরণ – উচ্চারণকে ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করতে হবে । আর দশজনের দশটি গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে । এ মহান লক্ষ্য ও উদ্দেশ্যেই নিবেদিত “ তাই… তোমাকে ভালোবাসি । ”
দশজনের দশটি গুণ এখানে সন্নিবেশিত হয়েছে , এ আশা ও প্রত্যাশায় যে , তুমি সব গুণের আধার হবে । তুমি ভালো হবে ।
আলো ছড়াবে । মানববাগানে ফুল হয়ে ফোটবে । সুবাস ও সৌরভে বিশ্বকে বিমোহিত করবে । —আমিন ।
বইয়ের তথ্য
| নাম | তাই তোমাকে ভালবাসি |
|---|---|
| ইংরেজি নাম | tai tomake valobashi |
| লেখক | আবুল হাসান মুহাম্মাদ আলী |
| প্রকাশনী | দীপাধার প্রকাশন |
| বিষয় | সাহিত্য, সাংবাদিকতা, বক্তৃতার কৌশল, ভাষা ও ব্যকরণ, |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!