নবী ও সাহাবা যুগে হাদিস সংকলনের ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ইসলামী শরীয়াতের শাশ্বত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে প্রাচ্যবিদ, মডার্নিস্ট ও কুরআনিস্টরা (বা হাদিস অস্বীকারকারীরা) যে দাবি, সংশয় ও আপত্তিগুলো উত্থাপন করে থাকে, তার মাঝে উল্লেখযোগ্য একটি হলো—নববী যুগে হাদিস সংকলন করা হয়নি; বরং নবীজির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল হাদিস লিখে রাখার ব্যাপারে। তাই নবী ও সাহাবা-যুগে যথাযথভাবে হাদিস সংকলিত হয়নি। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ২০০ বছর পর, হিজরি তৃতীয় শতাব্দীতে এসে বিচ্ছিন্নভাবে হাদিস সংকলন শুরু হয়। তাই এ-অস্বচ্ছতা ও অনিশ্চয়তাপূর্ণ হাদিস শরীয়াতের উৎস বা দলিল হিসেবে গণ্য হতে পারে না।
সংক্ষিপ্ত বিবরণ
বিশুদ্ধ ইতিহাসের আলোকে এ-দাবি, সংশয় বা আপত্তির অসারতা প্রমাণে পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুহাম্মাদ রফী উসমানী রহিমাহুল্লাহ রচনা করেছেন এ-প্রামাণ্য গ্রন্থটি।
এখানে তিনি বিতর্ক বা খণ্ডনমূলক জবাব-পাল্টাজবাবের পরিবর্তে ইতিবাচক পদ্ধতিতে হাদিস সংরক্ষণ ও সংকলনের ঐতিহাসিক তথ্যগুলো একত্রিত করেছেন। নির্ভরযোগ্য তথ্যসূত্রের ওপর ভিত্তি করে বিশুদ্ধ ইতিহাসের আলোকে নবী-যুগ থেকে বর্তমান পর্যন্ত যেসব শক্তিশালী উপায়ে হাদিস সংরক্ষণ হয়েছে এবং এর জন্য উম্মাহর তারকাতুল্য মনীষীগণ যে-অসামান্য অবদান রেখেছেন, সে-বিস্তৃত ইতিহাসের সংক্ষিপ্ত সারনির্যাস তিনি তুলে ধরেছেন এ-বইয়ে।
বইয়ের তথ্য
| নাম | নবী ও সাহাবা যুগে হাদিস সংকলনের ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | Nabi O Sahaba Juger Hadith shongkoner Etihash |
| লেখক | মুফতি মুহাম্মদ রফি উসমানি, খাইরুল ইসলাম, মাহমুদ সিদ্দিকী, শাকির মাহমুদ সাফাত |
| প্রকাশনী | পেনফিল্ড পাবলিকেশন |
| বিষয় | খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী,নবী-রাসূল |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
