চিরায়ত উপন্যাস

অথৈ জল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কিশোরী পান্নার প্রেম-চেতনার কাহিনিই অথৈ জল'-এর অন্যতম উপজীব্য বলে আমাদের মনে হয়। বাড়িউলী মাসী'কে ছেড়ে প্রায় চল্লিশ বছর বয়স্ক নায়ক(ডাক্তার)-এর হাত ধরে স্বতন্ত্র বাসায় এসে উঠতে সে দ্বিধা করেনি। নিজে নৃত্যগীত করে জীবিকা অর্জন করেছে, ডাক্তার তখন কিছু উপার্জন না করলেও তাকে কোনোভাবে উত্ত্যক্ত করেনি। তার অন্তরের প্রাণচাঞ্চল্য ও প্রেমবহ্নি আদৌ নির্বাপিত হয়নি। এদিক থেকে দেখতে গেলে পান্না একটি আশ্চর্য চরিত্র। কাহিনির শেষ পর্যায়ে পুলিশ যখন ওদের ঘিরে ফেললো, এবং নায়ককে (ডাক্তার) ধরে নিয়ে যেতে উদ্যত,তখন তাকে বাঁচাবার জন্য নিজেকে সে ওর জীবন ও প্রেম থেকে ছিন্ন করে নিয়ে চলে গেল। এই ত্যাগে তার অন্তরাত্মা যে কতখানি কেঁদেছিল, তা অকথিতই থেকে গেল। পক্ষান্তরে নায়ক বা শশাঙ্ক ডাক্তারের চরিত্র যদি ধরি, তাহলে দেখতে পাবো, মানুষটি কতো নীতিজ্ঞ ছিল। শান্তি ও তার প্রেমাস্পদের ব্যাপারে এই নীতিরক্ষারজন্যই সে ছিল প্রচণ্ডভাবে নির্মম। সমাজের মাথা হিসেবে সে তাদের দণ্ড দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। কিন্তু এই নীতিবাগীশ মানুষটি নিজে যখন পান্নার প্রেমেপড়লো, তখন বুঝলো প্রেমের কী স্বরূপ। নিজের প্রেমানুভূতি দিয়ে সে বুঝলো শান্তি আর তার প্রেমাস্পদের মধ্যে যে প্রেমসঞ্চার হয়েছিল, তা কতখানি গভীর। না হলে সমাজের সব বন্ধন তুচ্ছ করে তারা দুজনে গ্রাম ছেড়ে ভিন্ন দেশে পালিয়ে যায়। ডাক্তার শশাঙ্কও পান্নার জন্য নিজের পসার, নিজের স্ত্রী, নিজের ঘরসংসার সব ভাসিয়ে দিয়ে উন্মত্তের মতো তারপ্রেমাস্পদার প্রতি ধাবমান হয়েছিল। নিজের প্রেম দিয়ে সে শাস্তি ও তার প্রেমিক রামপ্রসাদের প্রেমকে উপলব্ধি করতে পেরেছিল। এই উপলব্ধিই অথৈ জল' উপন্যাসের মূল কথা বলে আমরা মনে করি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অথৈ জল
ইংরেজি নাম athoi jol
লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী অবসর প্রকাশনা সংস্থা
বিষয় চিরায়ত উপন্যাস
আইএসবিএন 9789848801444
পৃষ্ঠা সংখ্যা ১৫২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা152
ভাষাbangla
ISBN9789848801444
বান্ডিংhard cover
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

লেখক সম্পর্কে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কালজয়ী উপন্যাস রচনার মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলা ভাষাভাষী পাঠকদের হৃদয়। শুধু উপন্যাসই নয়, এর পাশাপাশি তিনি রচনা করেছেন বিভিন্ন ছোটগল্প, ভ্রমণকাহিনী, দিনলিপি ইত্যাদি। প্রখ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে ত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়