ইতিহাস

অটোমান সাম্রাজ্যের পতন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳563

৳ 75025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 187

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“অটোমান সাম্রাজ্যের পতন” বইটির সম্পর্কে কিছু কথা: অটোমান ইতিহাস মানে অটোমান সুলতানদের কর্মময় জীবন। ১২৯৯ সালে এ শাহী বংশের রাজত্ব শুরু হয় এবং প্রায় ৬ শো বছর স্থায়ী হয়। মােট ৩৬ জন সুলতান রাজত্ব করেছেন। ২০১৮ সালে প্রকাশিত ‘অটোমান সাম্রাজ্যের উত্থান’ শিরােনামে বইয়ে ১৮ জন সুলতানের কার্যকাল নিয়ে আলােচনা করা হয়েছে। ‘অটোমান সাম্রাজ্যের পতন’ শিরােনামে এই বইটিতে অবশিষ্ট ১৮ জন সুলতান এবং একজন অটোমান খলিফার কার্যকাল ও তাদের আমলে সংঘটিত ঘটনাগুলাে স্থান পেয়েছে।

ক্রম অনুযায়ী উনিশতম সুলতান চতুর্থ মেহমেদ থেকে বইটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে দ্বিতীয় আবদুল মজিদে। ১৬৮৮ সালে সুলতান চতুর্থ মেহমেদের রাজত্বকাল শুরু হয়। এভাবে একে একে পরবর্তী সুলতানদের কার্যকাল নিয়ে আলোচনা করা হয়েছে। ছত্রিশতম সুলতান ষষ্ঠ মেহমেদ হলেন সর্বশেষ। তার আমলে আনুষ্ঠানিকভাবে অটোমান সালতানাত শেষ হয়ে যায়।

সুলতান ষষ্ঠ মেহমেদ দোলমাবাহাচ প্রাসাদের পেছনের দরজা দিয়ে চিরদিনের জন্য স্বদেশ ত্যাগ করেন এবং ১৯২২ সালের ১৭ নভেম্বর ব্রিটিশ যুদ্ধজাহাজ মালায়ায় আশ্রয় নেন। ষষ্ঠ মেহমেদ শেষ অটোমান সুলতান হলেও সাংবিধানিক শূন্যতা পূরণে আবদুল মজিদকে শেষ খলিফা হিসেবে নিয়োগ দেয়া হয়। তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬ মাস পর ১৯২৪ সালের ৩ মার্চ অটোমান খেলাফত বিলুপ্ত এবং অটোমান শাহী বংশকে ক্ষমতাচ্যুত এবং আবদুল মজিদকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়। এখানে এসে পৃথিবীর অতি প্রাচীন একটি শাহী বংশের শাসনে যবনিকাপাত ঘটে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অটোমান সাম্রাজ্যের পতন
ইংরেজি নাম Fall of the Ottoman Empire
লেখক সাহাদত হোসেন খান
প্রকাশনী আফসার ব্রাদার্স
বিষয় ইতিহাস
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০২৩ সাল
সাহাদত হোসেন খান

লেখক সম্পর্কে

সাহাদত হোসেন খান

প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সাহাদত হোসেন খান বাংলাদেশের মিডিয়াপাড়ার একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করে চলেছেন। ১৯৮৭ সালে দৈনিক দিনকাল দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। এরপর দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি চারবার দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে জাতীয় প্রেসক্লাব এবং বাংলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন কর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 563

৳ 75025% ছাড়