ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩৫টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

সংক্ষিপ্ত আল বিদায়া ওয়ান নিহায়া

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳599

৳ 82027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 221

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই পৃথিবী মহান আল্লাহ মেহেরবানের এক আশ্চর্য সৃষ্টি। এর বিশাল ইতিহাস, এর সৌন্দর্য ও সংহতি, এর আনন্দ ও বিষাদগীতি, এর বিপুল বিস্তারমান সমূহ সাযুজ্য ও বৈপরীত্যও সমান অভিনিবেশের দাবি রাখে। মানুষের যাবতীয় সিলসিলা ও সাহচর্য, কল্যাণ ও সিদ্ধি, বিশুদ্ধি ও বিধৃতি, বিকৃতি ও বিভ্রান্তি দুনিয়ার তাবৎ ঐতিহাসিকের প্রত্নতাত্ত্বিক উপাদান। বক্ষ্যমাণ ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ যেকোনো সত্যসন্ধী গভীর নিষ্ঠাশীল মানুষের জন্য তেমনই ইতিহাস আশ্রিত একটি পরমাশ্চর্য সুসমাচার যেন।বলা হয়ে থাকে, ভূপৃষ্ঠ একটি পুরোনো পুস্তিকা—যার শুরুর কয়েকটি পৃষ্ঠা খোয়া গেছে; শেষের পৃষ্ঠাগুলো এখনো লেখাই হয়নি।

মানুষের যত অন্বেষা, যত রহস্য ও চিৎপ্রকর্ষ, যত কল্পনাকুসুম পল্লবগ্রাহিতা, চিন্তাচেতনা ও দর্শনময়তা, যত সত্যসখ্য ও দ্বন্দ্বজর্জর বিধি-বিভূতি ও স্মৃতিবীণার সুরধুনী—সবই ওই খোয়ানো ও অলিখিত পৃষ্ঠাদের ঘিরেই আবর্তিত।এই ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ নিছক কোনো ইতিহাস গ্রন্থ নয়, নয় কোনো অযাচিত ঘটনার বিবরণী। এর প্রতিটি ধারাভাষ্য, এর রক্তশিরা, এর সুচয়নী ও সঞ্জীবনী সম্মোহনী—একদম তরতাজা জীবন্ত ও বিশ্বস্ত ও পরীক্ষিত।

সত্যই যার শুরু দিয়ে, শেষটাও তার ইসলামের পরিযায়ী ইতিহাসের অমেয় রোশনাই দিয়ে। এখানেই এটি যেকোনো আলোকসঞ্চারী মানুষের অনিবার্য পাথেয়; অবশ্য পাঠ্য ও কল্যাণীয়। আল্লাহুম্মাহদি কওমি বিতারিখিস সালিহা ও বায়ানিস সাহিহা, কাররিম!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সংক্ষিপ্ত আল বিদায়া ওয়ান নিহায়া
ইংরেজি নাম shongkhipto al bidaya one nihaya
লেখক আল্লামা ইবনে কাছীর (রহ.), মাওলানা জমির মাসরূর, মাহমূদ আহমাদ
প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
আইএসবিএন 978-984-96925-39
পৃষ্ঠা সংখ্যা ৬০৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
আল্লামা ইবনে কাছীর (রহ.)

লেখক সম্পর্কে

আল্লামা ইবনে কাছীর (রহ.)

আল্লামা ইবনে কাছীর রহ. এর জন্ম ১৩০১ খ্রিস্টাব্দে বসরার (বর্তমান সিরিয়া) মামলুক সালতানাতে। তার পুরো নাম ইসমাঈল ইবন উমর ইবন কাসীর ইবন দূ ইবন কাসীর ইবন দিরা আল-কুরায়শী হলেও তিনি ইবনে কাছীর নামেই সমধিক পরিচিত। তিনি কুরায়েশ বংশের বনী হাসালা গোত্রের সন্তান। তার জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার শিক্ষাজীবন এবং শৈশব নিয়েও খুব বেশি তথ্য জানা যায় না। তবে মামলুক সালতানাতেই তিনি বড় হয়েছেন, এ ব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 599

৳ 82027% ছাড়