তাফসীর বিভাগ

তাফহীমুল কুরআন ১৯ খন্ডে সেট ১৯তম খন্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳250

৳ 29415% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 44

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল কুরআন আল্লাহর কিতাব। শেষ নবী মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি এ কিতাব নাযিল করেছেন। এ গ্রন্থে তিনি গোটা মানব জাতির দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথনির্দেশ করেছেন। মানব জীবনের সকল দিক ও বিভাগের হেদায়াত এ গ্রন্থে রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব পরিচালনার বিধান এতে রয়েছে। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের সূত্র এতে বর্ণিত হয়েছে। সকল বিষয়ে বিশদ অথবা মৌলিক কথা এতে বলে দেয়া হয়েছে। এ গ্রন্থে মানবতার মুক্তির চাবিকাঠি। এটি মু’মিনের গাইড বুক। এর তিলাওয়াত মু’মিনের মনে প্রশান্তি এনে দেয়।

এর বিধান মু’মিনকে পরিচালিত করে জান্নাতের পথে। সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আল কুরআনের অসংখ্য তাফসীর হয়েছে। হয়েছে শত শত ভাষায় ছোট এবং বড় আকারে। আল্লাহর কিতাব প্রত্যেক যুগেই সর্বাধুনিক গ্রন্থ। এর মধ্যে প্রাচীনত্ব নেই। আছে কেবল অভিনবত্ব। কিন্তু মানব সমাজে যুগের পর যুগ আসে এবং প্রতিটি নতুন যুগ পূর্ববর্তী যুগকে প্রাচীনের মধ্যে শামিল করে দেয়, তাই প্রতিটি যুগেই যুগ পরিবেশের আলোকে আল কুরআনের ব্যাখ্যা উপস্থাপন করা অপরিহার্য। হয়েছেও তাই।

সাহাবায়ে কিরামের যুগ থেকে এ যাবত আল কুরআনের অসংখ্য তাফসীর লেখা হয়েছে এবং হচ্ছে। এ কালের মানুষের জন্যে সর্বাধিক উপযোগী তাফসীর লিখেছেন মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র)। আধুনিককালের তত্ত্ব ও তথ্যাবলীকে তিনি বিশ্লেষণ করেছেন আল কুরআনের নিরিখে। হাজারো জ্ঞানের সমাহার তাঁর তাফসীর তাফহীমুল কুরআন। এ কালের বিখ্যাত এ তাফসীর তিনি লিখেছেন উর্দু ভাষায়। কয়েক ডজন ভাষায় তা অনূদিত হয়েছে। হয়েছে বাংলা ভাষাতেও। বাংলা ভাষার বিদগ্ধ পাঠক মহলে তাঁর এ তাফসীর অত্যন্ত জনপ্রিয়। মাওলানা তাঁর এ তাফসীরে তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদাত, নৈতিকতা, ব্যক্তিগত ও পারস্পরিক সম্পর্ক, দাম্পত্য জীবন, সামাজিক আচার-আচরণ, অর্থনীতি, রাজনীতি, আইন ও বিচারনীতিসহ পার্থিব ও পারলৌকিক জীবন ধারার যুগোপযোগী বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন।

এ তাফসীর সীরাত ও সুন্নাতে রাসূলের যেন এক মূর্ত প্রতিচ্ছবি। মানব জীবনের সকল দিক ও বিভাগ পরিচালনার নির্দেশনা রয়েছে আল কুরআনে। মাওলানা কুরআনের যাবতীয় মৌলিক নির্দেশনাকে সীরাতে রাসূল, সাহাবায়ে কিরামের জীবন ধারা ও আধুনিককালের বাস্তবতা বিশ্লেষণের ভিত্তিতে পেশ করেছেন চমৎকারভাবে। তাই পার্থিব ও পারলৌকিক জীবনের প্রায় সকল দিকের নির্দেশনাই এ তাফসীরে রয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাফহীমুল কুরআন ১৯ খন্ডে সেট ১৯তম খন্ড
ইংরেজি নাম tafhmul quran 19
লেখক সাইয়েদ আবুল আলা মওদূদী, আবদুল মান্নান তালিব, মোহাম্মদ মোজাম্মেল হক
প্রকাশনী আধুনিক প্রকাশনী
বিষয় তাফসীর বিভাগ
পৃষ্ঠা সংখ্যা ২৮৪
ভাষা bangla & arabic
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৪ সাল
ভাষাbangla & arabic
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা284
সাইয়েদ আবুল আলা মওদূদী

লেখক সম্পর্কে

সাইয়েদ আবুল আলা মওদূদী

সাইয়েদ আবুল আ'লা মওদুদী (উর্দু: ابو الاعلیٰ المودودی‎‎; ২৫ সেপ্টেম্বর ১৯০৩ – ২২ সেপ্টেম্বর ১৯৭৯) - ছিলেন একজন ইসলামী পণ্ডিত, ইসলামপন্থী মতাদর্শী, মুসলিম দার্শনিক, আইনবিদ, ইতিহাসবিদ, সাংবাদিক, কর্মী এবং গবেষক, যিনি ব্রিটিশ ভারত এবং পরবর্তীতে দেশভাগের পর পাকিস্তানে সক্রিয় ছিলেন। উইলফ্রেড ক্যান্টওয়েল স্মিথ তাঁকে "আধুনিক ইসলামের সবচেয়ে সুসংবদ্ধ চিন্তাবিদ" হিসেবে বর্ণনা করেছেন। তাঁর অসংখ্য রচনা, যা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 250

৳ 29415% ছাড়