হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল এমন এক সাক্ষাৎকারগ্রন্থ, যেখানে বর্তমান সময়ের প্রভাবশালী ৫ তরুণ লেখকের লেখালেখি ও সাহিত্যচিন্তা তুলে ধরা হয়েছে।সাক্ষাৎকারগুলো আলাদা এই কারণে যে, সময় যেভাবে চলছে, সেই চলনময়তার মধ্য দিয়েই এই সাক্ষাৎকারের আয়োজন; অর্থাৎ ফেসবুক লাইভে গৃহীত সাক্ষাৎকারগুলো তুলে আনা হয়েছে তরুণদের প্রদত্ত স্বাভাবিক ভাষায়। সেই ভাষাকে পলিশ করে নতুন কোনো পোশাক বা কেতা, কিছুই দেওয়া হয়নি। অর্থাৎ যথাসাধ্য অক্ষুণ্ণ রয়েছে সাক্ষাৎকারগ্রহণকালীন সব কিছু। এমনকি দর্শকদের প্রশ্নও! তাই এর সবখানেই আছে নতুনত্বের রং ও দাগ, শোভা ও সুরভি, ভালো ও মন্দ।সাইফ সিরাজ, সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুহিম মাহফুজ, সাবের চৌধুরী ও ইমরান রাইহান—বর্তমান সময়ের এই প্রভাবশালী ৫ তরুণের বিপরীতে ছিলেন লেখক ও সম্পাদক আহমাদ সাব্বির। প্রশ্নে ও উত্তরে সমসময়ের সাহিত্য, সময়, চিন্তা, লেখালেখির ভাবনা ও জার্নি নিয়ে এই কথোপকথন এতই উপযুক্ত, দরকারি, আন্তরিক ও উৎকৃষ্ট যে, এর তুলনা খুঁজে পাওয়া মুশকিল।
বইয়ের তথ্য
| নাম | হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল |
|---|---|
| ইংরেজি নাম | hridoyer kotha shunite bekul |
| লেখক | আহমাদ সাব্বির |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী |
| পৃষ্ঠা সংখ্যা | ২৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
