ইতিহাস: বিবিধ

পশ্চিমের শেষ সূর্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

১৯৩৩ সাল। বিপ্লবী আন্দোলনে সারা বাংলা কম্পমান। যার আঁচ লেগেছে তখনকার বাঙালির পশ্চিম তথা বিহারের বাঙালি-অধ্যুষিত মুল্লুকেও। সেখানকারই হাওয়াবদলের জন্য বিখ্যাত এক শহর, পাহাড়-অরণ্য-নদীতে ঘেরা নিজগড় তখন আচমকা হয়ে পড়ল বন্যাবিধ্বস্ত। এহেন বিপর্যস্ত সময়ে সেখানে এক শোচনীয় ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বদলি হয়ে আসতে হলো বাঙালি দারোগা মাহবুব উদ্দিনকে। কিন্তু মড়ার ওপর খাঁড়ার ঘা-র মতো নিজগড়ে তাঁর পা রাখার পর ব্রিটিশ জেমস্টোন কোম্পানির এক পাহারাদার খুন হলো।

এর তদন্তে নামতে না নামতেই ফের আরো দুটি খুন। এবার হত্যার শিকার শহরের দুই মেরুর দুই ক্ষমতাধর ব্যক্তি। এই তিন খুন কি একই সূত্রে গাঁথা? সহকর্মী ধড়িবাজ ওসি আকরাম কিংবা ধূর্ত এসআই খোকন ধর, মাহবুবের তদন্তে বাগড়া দিতে চাইছে দুজনেই।

ভরসা শুধু নিঃস্বার্থ বুড়ো কনস্টেবল শম্ভু। ওদিকে জমিদার আয়েন উদ্দিন, তাঁর পুত্র আমির ও পুত্রবধূ লুৎফুন্নেসার আচরণও আবছা রহস্যে ঘেরা। এই পরিবার কি কোনোভাবে খুনগুলোর সঙ্গে জড়িয়ে? এদিকে কমিউনিস্টরা নিজগড়ে তৎপর হচ্ছে, দানা বাঁধছে আদিবাসী সংগ্রামও।

এরকম জটিল পরিস্থিতিতে মাহবুব উদ্দিনের সামনে শুধু একটাই পথ খোলা, ওই তিন খুনের নেপথ্যে থাকা আসল রহস্য উন্মোচন করা। নইলে নিজগড়ের পতনের সঙ্গে নিজের চাকরিজীবনও খতম। বাঙালির হারিয়ে যাওয়া পশ্চিমের পটভূমিতে লেখা ‘পশ্চিমের শেষ সূর্য’ বাংলা রোমাঞ্চ সাহিত্যে যেমন, ঐতিহাসিক উপন্যাসের ধারাতেও নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সংযোজন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পশ্চিমের শেষ সূর্য
ইংরেজি নাম Poshchimer Shesh Surjo
লেখক নিয়াজ মেহেদী
প্রকাশনী অবসর প্রকাশনা সংস্থা
বিষয় ইতিহাস: বিবিধ
আইএসবিএন 9789848801963
পৃষ্ঠা সংখ্যা ১৪০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা140
ভাষাbangla
ISBN9789848801963
বান্ডিংhard cover
নিয়াজ মেহেদী

লেখক সম্পর্কে

নিয়াজ মেহেদী

নিয়াজ মেহেদীর জন্ম রংপুরের বেনীপুর গ্রামে, ২৯ আগস্ট ১৯৮৯ সালে। মা-বাবার জ্যেষ্ঠ সন্তান নিয়াজের হাতেখড়ি পত্রিকার ছোটদের পাতায় লিখে। একসময় লেখালিখি ভুলে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর অনুজ নাবিল মুহতাসিম ও অগ্রজ লেখক মশিউল আলমের। ২০১৮ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস আওলাদ মিয়ার ভাতের হোটেল বিপুলভাবে সমাদৃত। এরপর লিখেছেন উপন্যাস আড্ডা দেওয়া নিষেধ ও ধাঁধার থেকেও জটিল। ছোটগল্পের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়