জুলাই অভ্যুত্থান

রক্তে লেখা বিপ্লব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1125

৳ 1,50025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 375

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই সংকলনটি প্রয়োজনীয়, কারণ আমাদের স্মৃতি বিশ্বাসঘাতক। দৈনন্দিন জীবন আমাদের ওপর অবিরাম এবং নির্দয়ভাবে অধিকার খাটায়। ইতিহাসকে বিলাসিতায় পর্যবসিত করতে চায়। কিন্তু অতীতের অস্তিত্ব অস্বীকার করে যে বর্তমান, সে বর্তমান বেজন্মা। দৈনন্দিন সমস্যা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মনে রাখতে হবে আজ আমরা যে বাজার এবং বিদ্যুৎ নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি তা পেয়েছি তরুণ রক্তের বিনিময়ে। আমাদের যাদের জীবন বা অঙ্গ আন্দোলনে হারাতে হয়নি, তাদের জন্য আন্দোলনকে এখনই দূরের অতীত মনে হতে পারে।

আধুনিক জীবনের ব্যতিব্যস্ততায় কয়েক মাসকে কয়েক বছর মনে হতেই পারে। এ জন্যই সংকলনটি প্রয়োজনীয়। এখানের লেখাগুলো আমাদের মনে করিয়ে দেবে কেন সমগ্র বাংলাদেশ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে একস্বরে শ্লোগান দিচ্ছিলো। কেন রাস্তা ছিল তাজা রক্তে মাখামাখি কেন প্রতি ঘরে প্রতিটি মানুষের শ্বাসরোধ করছিলো তথ্যের অমানিশা এবং চাপা উৎকণ্ঠা, কেন সারাদেশের মানুষ কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছিল রাজধানীর উদ্দেশ্যে। এ সংকলন প্রয়োজনীয়, কারণ এই পাতাগুলো উলটিয়ে দেখলে আমাদের মনে পড়ে যাবে বাংলাদেশিদের আসল পরিচয়।

বাংলাদেশিরা হচ্ছে সেই জাতি, যারা স্বৈরাচারের সামনে পরাজয় মানে না, কোনোদিন মানেনি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রক্তে লেখা বিপ্লব
ইংরেজি নাম Rockte lekha biplob
লেখক ওয়াসি আহমেদ
প্রকাশনী বুক স্ট্রিট
বিষয় জুলাই অভ্যুত্থান
আইএসবিএন 9789849936305
পৃষ্ঠা সংখ্যা ৭২০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা720
ভাষাbangla
ISBN9789849936305
বান্ডিংhard cover
ওয়াসি আহমেদ

লেখক সম্পর্কে

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদে পেশায় চিকিৎসক। বই লেখা, বই পড়া, বই সংগ্রহ করা এবং বইপত্র নিয়ে আলোচনায় মেতে থাকা- জীবনের এই বৈচিত্র্যকে উপভোগ করেন সবচেয়ে বেশি। ব্যক্তিগত সংগ্রহে বইয়ের সংখ্যা ১৫ হাজারের অধিক। হারুকি মুরাকামি, পাওলো কোয়েলহো, নিল গেইম্যান, জেমস রলিন্স, শার্লি জ্যাকসন, জো নেসবো-সহ পছন্দের লেখকদের বেশ কিছু বই অনুবাদ করেছেন। সম্পাদনা করেছেন একাধিক গল্প সংকলন। প্রকাশিত মৌলিক গ্রন্থ- 'আঁধারের গহীন নিরুদ্দেশে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,125

৳ 1,50025% ছাড়