জুলাইয়ের সাক্ষী যোদ্ধা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
'জুলাইয়ের সাক্ষী যোদ্ধা'- একটি আন্দোলনের দলিল, একটি সময়ের প্রতিচ্ছবি। ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গড়ে উঠেছিল সাধারণ মানুষের ক্ষোভ, প্রতিবাদ ও অধিকার আদায়ের অদম্য সংকল্প থেকে।
এই বইয়ে দিন-প্রতিদিনের ঘটনাপ্রবাহ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে-প্রতিবাদের আগুন কীভাবে জ্বলে উঠল, কোন মোড়ে বাঁক নিল আন্দোলন, কারা সামনে থেকে নেতৃত্ব দিল, আর কীভাবে দেশের মানুষ প্রত্যক্ষ করল এক পরিবর্তনের সংগ্রাম। প্রতিটি ঘটনার বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও ঐতিহাসিক প্রেক্ষাপট মিলিয়ে বইটি হয়ে উঠেছে এক বাস্তবধর্মী এবং তথ্যসমৃদ্ধ নথি।
তরুণ লেখক রাশিক রাহবারের প্রাঞ্জল ভাষায় লেখা এই গ্রন্থ শুধুমাত্র ইতিহাস নয়-এটি সাহস, প্রতিরোধ ও সংগ্রামের এক অনন্য দলিল, যা পাঠকের সামনে উন্মোচন করবে এক উত্তাল সময়ের সজীব চিত্র।
বইয়ের তথ্য
| নাম | জুলাইয়ের সাক্ষী যোদ্ধা |
|---|---|
| ইংরেজি নাম | julyer sakkhi zoddha |
| লেখক | রাশিক রাহবার |
| প্রকাশনী | নন্দন |
| বিষয় | জুলাই অভ্যুত্থান |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!