ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳345

৳ 46025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 115

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ’ রাজনীতিবিদ, সংগঠক ও সাংবাদিক কামারুজ্জামানের শেষ রচনা। লেখাটি শুরু হয়েছে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা অঞ্চলের পরাধীনতার সূচনাকালের বিবরণ দিয়ে। তারপর তিনি সংক্ষেপে ধারাবাহিকভাবে বিবরণী টেনেছেন ব্রিটিশ শাসনামলে মুসলমানদের স্বাধিকার আন্দোলনগুলোর। এরপর ব্রিটিশ শাসনামলের শেষ দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মোটামুটি কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তৃতভাবে জাতীয় রাজনীতির একটি স্কেচ এঁকেছেন।একাত্তর-পরবর্তী সময় থেকে বইটির সবচেয়ে প্রাণবন্ত অংশের বর্ণনা শুরু হয়েছে। কেননা, এর আগপর্যন্ত যে বয়ান লেখক দিয়ে আসছিলেন, সেখানে প্রতিফলিত হয়েছে নিছক একজন ইতিহাসপাঠকের পাঠের নির্যাস।

কিন্তু একাত্তর-পরবর্তী সময় থেকে যে বর্ণনা শুরু হয়েছে, সেখানে লেখক কেবল একজন পাঠক বা গবেষক নন; বরং তিনি নিজেই সেই ইতিহাসের প্রত্যক্ষদর্শী এবং নিজেই একজন গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। একজন মেধাবী ছাত্রনেতা থেকে প্রাজ্ঞ জাতীয় নেতার বিবরণীতে দীর্ঘ চার দশকের জাতীয় রাজনীতি ও জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতির একটি সামগ্রিক ধারণা আমরা এই বইয়ে পেয়ে যাই, যা ইতিহাসের উল্লেখযোগ্য দলিল বিবেচিত হওয়ার উপযুক্ত।ঠিক আত্মজীবনী না হলেও ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ আত্মজীবনীর যে রস রূপ গন্ধ তার কিছু কিছু আমাদের পাইয়ে দেয়।

আবার আত্মজীবনীর যে আত্মবয়ান কিংবা বারবার আমি শব্দ উচ্চারণের শ্রুতিকটুতা তা থেকেও বইটি অনেকাংশে মুক্ত। সব মিলিয়ে এটি একাধারে বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাস পুস্তক, রাজনৈতিক বিশ্লেষণাত্মক গ্রন্থ ও আত্মজীবনীমূলক বইয়ের স্বাদ পাইয়ে দেবে পাঠককে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ
ইংরেজি নাম Fashir sell theke dekha bangladesh
লেখক মুহাম্মদ কামারুজ্জামান
প্রকাশনী প্রচ্ছদ প্রকাশন
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা সংখ্যা ৩২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
মুহাম্মদ কামারুজ্জামান

লেখক সম্পর্কে

মুহাম্মদ কামারুজ্জামান

মুহাম্মদ কামারুজ্জামান রাজনীতিবিদ, সংগঠক ও সাংবাদিক। জন্ম ১৯৫২ সালের ৪ জুলাই শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামে। শেরপুর থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৭২ সালে মোমেনশাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্স সম্পন্ন করেন। মাধ্যমিকে পড়াকালেই কামারুজ্জামান ছাত্ররাজনীতিতে সক্রিয় হন। ছাত্রশিবির ও জা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 345

৳ 46025% ছাড়