সমকালীন উপন্যাস

তুমি সন্ধ্যা অলকানন্দা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳410

৳ 54725% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 137

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রাত্রি বললো, 'আপনাকে আমার কি মনে হয় জানেন? কী? দুঃখী হাস্যমুখী। দুঃখী হাস্যমুখী? অবাক গলায় জিজ্ঞেস করল ধ্রুব। হুম। এখন থেকে আমি আপনার নাম দিলাম দুঃখী হাস্যমুখী। শুনে আবারও হাসে ধ্রুব। তারপর বলে, 'এই শব্দতো এর আগে কখনো শুনিনি। এর মানে কী? এই যে আপনি সারাক্ষণ হাসেন। দেখে মনে হয়, আপনার কোথাও কোনো দুঃখ নেই, বিষাদ নেই, একাকীত্ব নেই।

অথচ বুকের ভেতর আস্ত এক নোনাজলের সমুদ্র পুষে ঘুরে বেড়ান। এমন মনে হয় আমাকে? আগে হতো না। এখন হয়। আমার খুব প্রিয় এক শিক্ষক ছিলেন। তিনি বলতেন মানুষ হলো সোনামুখী সুঁইয়ের মতো। আর তার জীবন যেন নকশিকাঁথা। সে সারা জীবন অবিরাম চেষ্টা করে যায় নিজের জীবনটাকে নিখুঁত কারুকার্যময় করে ফুটিয়ে তুলতে। নানা রঙের সুতোয়, গল্পে রাঙিয়ে তুলতে। কিন্তু দিনশেষে দেখে, সেখানে কেবল দুঃখের রঙ আর গল্পই গাঢ় হয়ে উঠেছে।

সে মূলত তার জীবনের নকশিকাঁথায় জীবনভর খুব যত্ন করে অনন্ত হাহাকার আর আক্ষেপের গল্প সেলাই করে গেছে। ধ্রুব কথা বলল না। চুপ করে রইলো। রাত্রি বলল, 'স্যার এই কথাটা আরও সুন্দর করে বলতেন। বলতেন দুঃখী তুই? ঠিক যেন নকশিকাঁথার বুকে সোনামুখী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তুমি সন্ধ্যা অলকানন্দা
ইংরেজি নাম Tumi Sondhya Alkanda
লেখক সাদাত হোসাইন
প্রকাশনী অন্যধারা
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ২৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা264
ভাষাbangla
বান্ডিংhard cover
সাদাত হোসাইন

লেখক সম্পর্কে

সাদাত হোসাইন

স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা- উপন্যাস-নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন- আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, ছদ্মবেশ, মেঘেদের দিন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 410

৳ 54725% ছাড়