গল্পে গল্পে পুরান ঢাকা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গল্প শুনতে কে না ভালোবাসে? আমিও আপনাদের গল্প শোনাবো। এক আদি ঢাকার গল্প। সে শহর গড়ে উঠেছিলো গঙ্গা বুড়ির তীরে। কত রাজশক্তি রাজ করে গেল এই শহরের বুকে। এই শহর নিজেই শোনায় সেসব গল্পের গুঞ্জন। সেই গুঞ্জনের ডাকে গল্পে গল্পে আমার পথের হলো শুরু।
কী গল্প শুনবেন? বাংলাবাজারের ইতিহাস, নাকি হারিয়ে যাওয়া সেই লোহারপুলের ফিসফাস? শুনি টগবগিয়ে ইংরেজবাবু চালিয়ে যায় ঘোড়া। আহা! হোয়াট এ গ্র্যান্ড এরিয়া! এবার গঙ্গা বুড়িও খুলে বসলো গল্পের ঝাঁপি, শুনিয়ে গেল তার কিংবদন্তি। গল্পের ডানা মেলেছে জিনেট ভান ত্যাসেল নবাবি চালে, সে গল্প শোনায় গণিউর রাজা রাজকীয় হালে। পুরান ঢাকা নিজেই যে এক মহাগল্প। এই ঢাকার অলিগলিতেই লুকিয়ে আছে অজস্র গল্প। গল্পে গল্পে শোনাবো আপনাদের পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। তো আসুন, গল্প শোনা যাক।
বইয়ের তথ্য
| নাম | গল্পে গল্পে পুরান ঢাকা |
|---|---|
| ইংরেজি নাম | Golpe Golpe Puran Dhaka |
| লেখক | আশিক সারওয়ার |
| প্রকাশনী | নটিলাস প্রকাশনী |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849834861 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০২৫ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!