শান্তিনিকেতনের চা ও আপনি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাড়ির নাম শান্তিনিকেতন। পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত বাড়িটি দেখতে পুরোনো আমলের বাড়ির মতো। ছবির মতো নান্দনিক বাগানবিলাসের ছায়ায় লুকোচরি খেলে 'শান্তিনিকেতন' এর নেমপ্লেটটি। জামান সাহেবের বড্ড পছন্দের কবি রবীন্দ্রনাথ। এজন্যই বাড়ির নাম রেখেছেন শান্তিনিকেতন'। এই শান্তিনিকেতনে পড়শী হিসেবে পরিচয় হয় দুজন মানব-মানবীর। মেয়েটির কোমল আচরণ ও মিষ্টি হাসি, ছেলেটির বুদ্ধিদীপ্ত চাহনি ও সুশ্রী রূপ! দুজন যেনো একে অপরের পরিপূরক। পরিবারের দায়িত্বে ন্যুব্জ হয়ে যাওয়া এই ছেলেটি নিভৃতেই যেনো মেয়েটির প্রেমে পড়ে।
তাদের এই মিষ্টি প্রণয়ের সূচনার মাধ্যম হয় মিষ্টি এক কাপ চায়ের মাধ্যমে। কিন্তু কিভাবে চায়ের মাধ্যমে শুরু হয় তাদের এই অব্যক্ত ও মিষ্টি প্রেমকাহিনী আর কেমনই বা হয় তাদের এই প্রণয়ের পরিণয়? এ নিয়ে পড়ুন চায়ের মতো মিষ্টি এক কাহিনি শান্তিনিকেতনের চা ও আপনি।
বইয়ের তথ্য
| নাম | শান্তিনিকেতনের চা ও আপনি |
|---|---|
| ইংরেজি নাম | Shantiniketoner Cha O Apni |
| লেখক | সারা মেহেক |
| প্রকাশনী | গ্রন্থরাজ্য |
| বিষয় | সমকালীন গল্প |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!