সাইন্স ফিকশন

তারা মিয়া ও নিউটনের আপেল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳383

৳ 45015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ পৃথিবী ত্রিমাত্রিক। এখানে আমরা বেঁচে থাকি। এর বাইরে অন্য কোনো জগৎ বলতে কিছু কি আছে? স্ট্রিং থিওরি অনুসারে আমাদের চেয়েও বেশ উন্নত চতুর্থ মাত্রার জগৎ। ওখানে একসময় মারাত্মক মহাযুদ্ধ ঘটে। এ মহাযুদ্ধের পর চতুর্থ ডাইমেনশনের বিধ্বস্ত পৃথিবীতে জ্ঞান অন্বেষণে ব্যস্ত এক যুবক তারা মিয়া। চতুর্থ ডাইমেনশনের অক্সফোর্ড ফেরত যুবক তারা মিয়া ঘরে বসেই ছোট্ট একটি ব্লাক হোল তৈরি করে। এ সংবাদ দূরের কোনো কোয়ান্টাম জগৎ থেকে আলভী পেয়ে যায়। আলভীর সৌন্দর্যের মগ্ন তারা মিয়া। দুজনার পারস্পরিক অব্যক্ত ভালো লাগার রসায়ন উভয়ের অচেনাকে দেখার নেশাকে কোন গন্তব্যে নিয়ে যায়? এদিকে শ্যামনগরের সুন্দরবনের কোলঘেঁষা আঠারো বেকী মৌজার উচ্ছল তরুণ সুরুজ আলী। দারুণ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের তুখোড় ছাত্র।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সহপাঠী রেবেকার সাথে অদ্ভুত এক সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর বস্তির মেয়ে জরিনা স্ফুলিঙ্গের মতো কয়েকদিনের জন্য তার ভবঘুরে জীবনে আসে। স্বজন হারানোর বেদনা সুরুজ আলীকে কুরে কুরে খায়। কী এক অমোঘ নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে? ভবঘুরে জীবনই যে তাকে বেশ মানায়।

বিজ্ঞানের নেশায় বুঁদ সুরুজ আলী কখনো কি সাক্ষাৎ পায় তারই ইলেকট্রন ও এটম পেয়ার চতুর্থ ডাইমেনশনের সেই রোমিও সাইন্টিস্ট তারা মিয়া কিংবা মৃত মায়ের! টেলিপোরটেশন কি আদৌ ঘটেছিল? সত্যি কি আমাদের এ জগৎ মাল্টি ভার্সের অংশবিশেষ? তারা মিয়া ও সুরুজ আলীর জীবনে শেষ পর্যন্ত কী ঘটে এবং তৃতীয় মাত্রার এ জগৎ থেকে কিছুটা অবসর নিয়ে মাল্টি ভার্স ঘুরে আসতে হলে এ সায়েন্স ফিকশনের ঘটনা প্রবাহের সাথে থাকুন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তারা মিয়া ও নিউটনের আপেল
ইংরেজি নাম Tara Miya O Newtoner Apple
লেখক আব্দুল্লাহ শুভ্র
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় সাইন্স ফিকশন
আইএসবিএন 9789849984160
পৃষ্ঠা সংখ্যা ১৫২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
আব্দুল্লাহ শুভ্র

লেখক সম্পর্কে

আব্দুল্লাহ শুভ্র

আব্দুল্লাহ শুভ্র। পুরো নাম মোঃ আব্দুল্লাহ আল ইয়াছিন শুভ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর‌। তার লেখা প্রথম উপন্যাস শেষ ট্রেন। শেষ ট্রেন উপন্যাসটি উপন্যাস প্রেমীদের ব্যাপক প্রশংসা ও পাঠপ্রিয়তা পায়। তার লেখা নীলফড়িং উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ পাঠকপ্রিয়তার শীর্ষে থাকা উপন্যাস গুলোর মধ্যে একটি। তারপর একে একে তিনি লিখেন- মাখনের দেশলাই, তৎপুরুষ উপন্যাস। এ দুটো উ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 383

৳ 45015% ছাড়