সমকালীন উপন্যাস

বলকানের বারুদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳375

৳ 50025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 125

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বলকান- বুলগেরিয়ার বলকান শৈলশ্রেণির নামানুসারে যে অঞ্চলের নামকরণ, সেটি বিস্তৃত পূবের রুমানিয়া থেকে পশ্চিমের আলবেনিয়া অবধি। দক্ষিণপূর্ব ইউরোপের সুবিশাল এই অঞ্চলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে আশ্রয় নেয় সমাজতন্ত্রের ছায়াতলে। তারপর প্রায় অর্ধ শতাব্দী পর গণতন্ত্রের বাঁধভাঙা জোয়ার এসে ভাসিয়ে নেয় সবকিছু।

নতুন করে আশায় বুক বাঁধে মানুষ, প্রগতির আকাঙ্খায় বিভোর হয়। কিন্তু অচিরেই চারদিকে বেজে ওঠে যুদ্ধের দামামা, মাথাচাড়া দেয় নানামুখী জাতিগত দ্বন্দ্ব। রক্তক্ষয়ী সংঘাতে ভেঙে আট টুকরো হয় বলকানের বৃহত্তম দেশ যুগোশ্লাভিয়া গৃহযুদ্ধের আগুনে একসময় দগ্ধ হয় আলবেনিয়া-ও। এই যে শাসনতান্ত্রিক পালাবদল, হঠাৎ করে ভুস করে জেগে ওঠা বিদ্বেষের ডুবোচর- সেটি সম্পর্কে জানবার কৌতূহল-ই বলা চলে লেখককে বলকান অঞ্চলে দু-দুবার ভ্রমণ-রথ ছোটাতে উদ্বুদ্ধ করেছে। তবে সে কারণে কেউ যদি এ-প্রন্থটিকে কেবল রাজনৈতিক উপাখ্যান ভেবে বসেন তবে হয়তো মস্ত বড় ভুল করবেন।

কারণ, তাঁর গল্প কেবল রাজনৈতিক ইতিহাসের চোরাবর্তে ঘুরপাক খায়নি, বরং ইতিহাসকে তিনি পরিমিতরূপে ব্যবহার করেছেন কাহিনির প্রাসঙ্গিক অনুষঙ্গ হিসেবে। লেখক আমাদের নিয়ে ছুটে বেরিয়েছেন- বলকানের রেস্তোরাঁ, পানশালা, সুনীল হ্রদ, গোপন বাঙ্কার, নগরের সৌকর্যপূর্ণ ভাস্কর্য কিংবা হয়তো ঝমঝমিয়ে চলা ট্রামের মাঝে। পরিচয় করিয়ে দিয়েছেন বলকানের পথে কুড়িয়ে পাওয়া বন্ধুদের সাথে। বইটির পাতায় ডুবে যেতে যেতে বলকানের জনপদ মানসপটে সুস্পষ্টরূপে প্রতিভাত হয়, রুমানিয়ার ড্রাকুলা দুর্গ কিংবা কসোভোর সবজি-বাজারকে দূরের কোন স্থান বলে মনে হয় না তখন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বলকানের বারুদ
ইংরেজি নাম Balkaner Barud
লেখক সঞ্জয় দে
প্রকাশনী নটিলাস প্রকাশনী
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849834847
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
ISBN9789849834847
বান্ডিংhard cover
সঞ্জয় দে

লেখক সম্পর্কে

সঞ্জয় দে

জন্ম ১৮ই আগস্ট, শেরপুর জেলার জেলা সদরে। বেড়ে ওঠা ঢাকা শহরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রী অর্জনের পর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ কৌশলে ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যাবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কর্মসূত্রে বাস করেন ক্যালিফোর্নিয়ার সর্ব দক্ষিণের শহর সান ডিয়েগো’তে। লেখালেখির জগতে অ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 375

৳ 50025% ছাড়