ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
নীরবতার ভাষা ও অন্যান্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভাষা মানুষের মনের ভাব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু তা যখন নীরবতায় ভরে ওঠে, তখন কীভাবে পরস্পরের মধ্যে যোগাযোগ চলতে পারে? অবশ্য কণ্ঠস্বর ব্যবহার না করেও সামাজিক যোগাযোগের নানা মাধ্যম রয়েছে। ফলে রামেন্দু মজুমদারের মতো ধীমান ব্যক্তি যখন গ্রন্থ নামে নীরবতার ভাষা শব্দবন্ধ যুক্ত করেন, তখন তাতে প্রতিফলিত হয়ে ওঠে নতুন দৃষ্টিভঙ্গি বা সমাজে চলমান অসংগতির কোনো ইশারা। সমাজ-রাষ্ট্রের জনবিরোধী সিদ্ধান্ত, গণতান্ত্রিক মূল্যবোধের মৃত্যু এবং সর্বোপরি ক্ষমতাকাঠামো কর্তৃক চাপিয়ে দেওয়া আইনি সংস্কৃতি অনেক সময়ই মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশেও বিভিন্ন কালপর্বে আমাদের এমন দমবন্ধ পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। কখনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামরিক শাসন অথবা কখনো সাংস্কৃতিক আগ্রাসন এর পেছনে ক্রিয়াশীল থেকেছে।
বাংলাদেশের প্রগতিশীল চিন্তার মানুষেরা এসব পরিস্থিতি অতিক্রম করেছে সাহসের সঙ্গে। কেউ কেউ আমাদের পথ দেখিয়েছেন। রামেন্দু মজুমদার এই বইয়ের নিবন্ধগুলোতে মানুষের ওই জাগর চেতনার প্রতি তাঁর প্রণতি জানিয়েছেন। সতর্ক করে দিয়েছেন সব নেতিবাচকতা।
বইয়ের তথ্য
| নাম | নীরবতার ভাষা ও অন্যান্য |
|---|---|
| ইংরেজি নাম | Nirobotar Vasha O Annanno |
| লেখক | রামেন্দু মজুমদার |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সমকালীন প্রবন্ধ |
| আইএসবিএন | 9789843906021 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!