শূন্য রথের ঘোড়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জীবনময় ছুটে বেড়ানোই মানুষের স্বভাবজাত ধর্ম। মোহ কিংবা মায়া থেকে মুক্তির আশায় ছুটে ছুটে কিংবা ভেসে বেড়িয়ে কিছু অনন্য কীর্তি রেখে যেতে চায় অমোঘ চিহ্নরূপে। একটা ইচ্ছার তেজি ঘোড়া মানুষকে নিয়ে সারাক্ষণই ধাবিত হতে চায় অনিশ্চিত অনন্তের দিকে। এটাই যেন নিয়ম।
আর এই যে ছুটে যাওয়া- এটাই তো জীবনের অন্য আরেক নাম। মানুষ- সে তো কেবলই নোনাগন্ধি মাটির সামান্য এক মানুষ। পুতুলনাচের পুতুলের মতো জীবনের মঞ্চে হাত-পা নাচিয়ে, হাসি-কান্নায় মেতে উঠে কত বিচিত্র খেলা দেখিয়ে বেড়ায়। সেই খেলার মাধ্যমে জীবনের মঞ্চমাঠে আশ্চর্য সুন্দর ফুল ফুটিয়ে যায় অনবরত- কখনো গন্ধহীন, কখনো সুগন্ধি- নানা রঙের যত ফুল! সেই ফুলের যে মনোরম মাধুর্য, যে অপূর্ব বিকশিত সুষমা তার কোনো তুলনা হয় না। এই আখ্যানের প্রতিটি চরিত্র-ফণীচাঁদ, ইয়াসিন শেখ, নন্দ, সুলেখা কিংবা আরও যারা আছে তারা প্রত্যেকেই এমনিভাবে জীবনের মাধুর্যময় ফুলের স্মৃতি-গন্ধ-পরশ ধারণ করে আছে। জীবনের মোহ কিংবা মায়া থেকে বিচ্যুত হলেও, ইচ্ছার ঘোড়া কখনো তাদের গন্তব্যহীন করে ফেললেও সময়ের প্রবাহ ঠিক আবার অনিবার্য ও মনোহর করে রাখছে কালের খাতায়।
এই নশ্বর চরাচরের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ হিসাবে তাদের যাপনচিন্তা গুরুত্বপূর্ণ এক আখ্যান হয়ে যেন লেখা হয়ে থাকছে নোনা মাটি ধূলিফুল উপন্যাসের দ্বিতীয় পর্ব এই শূন্য রথের ঘোড়ায়।
বইয়ের তথ্য
| নাম | শূন্য রথের ঘোড়া |
|---|---|
| ইংরেজি নাম | Shunno Rother Ghorha |
| লেখক | মঈনুল হাসান |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849951728 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
