ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

বিবিধ

টিকিটাকা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একজন সৃজনশীল লেখক যখন লেখাজোখা ও নিজের পাঠঅভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন, তখন তা সঙ্গত কারণেই হয়ে ওঠে কৌতূহলোদ্দীপক। ওয়াসি আহমেদ এ বইয়ে সে প্রত্যাশা বহু মাত্রায় রঞ্জিত করার মধ্য দিয়ে তাঁর মননবৈভবকে অনেকটা যেন নিজের অজান্তেই উন্মোচন করেছেন। পুরানো বই সংগ্রহের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে শুরু করে লেখালেখির নানা অঙ্গনে তিনি অনুসন্ধানী চোখ রেখেছেন। রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া চরিত্রদের যেমন তিনি খুঁজে ফিরেছেন, তেমনি বিপ্লব দাশের মতো একজন বিস্মৃতপ্রায় অসামান্য লেখককেও তালাশ করেছেন নিদারুণ মর্মবেদনায়।

বইচোরদের নিয়ে লিখতে গিয়ে আবিষ্কার করেছেন এক মহান বইচোরকে। ভূতলেখকদের কাণ্ডকীর্তি ও তাঁর নজর এড়ায়নি। এসবের সঙ্গে রয়েছে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের ব্যক্তিগত ও সাহিত্যজীবনের নানা খুঁটিনাটি মৃত্যুআকাঙ্ক্ষা, বঞ্চনা ও প্রাপ্তির চালচিত্র। মৌলিক লেখালেখিতে ওয়াসি আহমেদের অনন্যতার সঙ্গে গ্রন্থভুক্ত রচনাগুলো যোগ করেছে এক ভিন্ন আলোকচ্ছটা।লেখাজোখা ও বইপত্রের জগতে কত বিচিত্র বিষয়-আশয়ই না রয়েছে, যেগুলো অনেক সময় দৃষ্টির আড়ালে রয়ে যায়! এ বইয়ের ছোটো ছোটো রচনায় যেমন রয়েছে দেশি-বিদেশি লেখক ও বইপত্র নিয়ে অনেক কৌত হলকর তথ্য, তেমনি লেখালেখির নানা বিষয়ের ওপর স্পষ্ট ও তীক্ষ্ন পর্যবেক্ষণ যা সাহিত্যানুরাগী পাঠকদের মনোযোগের দাবি রাখে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম টিকিটাকা
ইংরেজি নাম Tikitaka
লেখক ওয়াসি আহমেদ
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় বিবিধ
আইএসবিএন 978-984-99450-4-8
পৃষ্ঠা সংখ্যা ১৯০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা190
ভাষাbangla
ISBN978-984-99450-4-8
বান্ডিংhard cover
ওয়াসি আহমেদ

লেখক সম্পর্কে

ওয়াসি আহমেদ

ওয়াসি আহমেদে পেশায় চিকিৎসক। বই লেখা, বই পড়া, বই সংগ্রহ করা এবং বইপত্র নিয়ে আলোচনায় মেতে থাকা- জীবনের এই বৈচিত্র্যকে উপভোগ করেন সবচেয়ে বেশি। ব্যক্তিগত সংগ্রহে বইয়ের সংখ্যা ১৫ হাজারের অধিক। হারুকি মুরাকামি, পাওলো কোয়েলহো, নিল গেইম্যান, জেমস রলিন্স, শার্লি জ্যাকসন, জো নেসবো-সহ পছন্দের লেখকদের বেশ কিছু বই অনুবাদ করেছেন। সম্পাদনা করেছেন একাধিক গল্প সংকলন। প্রকাশিত মৌলিক গ্রন্থ- 'আঁধারের গহীন নিরুদ্দেশে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়