রহস্য ও গোয়েন্দা

একটি খুনের প্রস্তাব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳252

৳ 30016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 48

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মানুষ বস্তুত জন্মগতভাবেই অপরাধপ্রবণ। কারণে-অকারণে সে অপরাধ করে, মিথ্যা কথা বলে। পোশাকি ভদ্রতা হয়তো তাকে বড়ো কোনো অপরাধ থেকে বিরত রাখে। যদি এমন বলা হতো যে অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে না, তাহলেই দেখতেন দুনিয়াটা কেমন খুনোখুনি-হানাহানির অভয়ারণ্য হয়ে ওঠেছে। কথাগুলো বলছে দীপ, বছর বিশেকের একটি ছেলে, যে কি না বিনা টিকিটে চাটগাঁ থেকে ঢাকাগামী ট্রেনে লাফিয়ে ওঠে, ডিটেকটিভ অলোকেশের সফরসঙ্গী হয়।

পরে জানা যায় দীপ ক্রিমিনোলজির ছাত্র, মনস্তত্ত্বে তার সীমাহীন কৌতূহল। কখনো কখনো অপরাধ করাটা জরুরি হয়ে ওঠে, চাইলেও তা এড়ানো যায় না। মানুষ তো আর যিশুখ্রিষ্ট নয় যে বারবার মার খেয়েও মাফ করে দেবে! দীপ হঠাৎ বলল, সে এমন একজনকে চেনে, যাকে একটা খুন করতে হবে, শিগগিরই। দীপের কথা শুনে ঘাবড়ে যায় উর্বী, বারবার ঢোক গেলে রিপোর্টার শুভজিত।

আর অলোকেশ তাঁর সদ্য কেনা জার্মান সেমি-অটোমেটিক পিস্তল ওয়াল্টার পিপিকের গায়ে হাত বোলান। মানে বুঝতে চেষ্টা করেন জিনিসটা ঠিকঠাক আছে তো! কিন্তু কেন? কীসের আশঙ্কা করছেন অলোকেশ?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একটি খুনের প্রস্তাব
ইংরেজি নাম Ekti Khuner Prostab
লেখক অরুণ কুমার বিশ্বাস
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় রহস্য ও গোয়েন্দা
আইএসবিএন 9789849944034
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা128
ভাষাbangla
ISBN9789849944034
বান্ডিংhard cover
অরুণ কুমার বিশ্বাস

লেখক সম্পর্কে

অরুণ কুমার বিশ্বাস

জন্মঃ জহরের কান্দি, কোটালী পাড়া, গোপালগঞ্জ পড়াশুনোঃ এসএসসি, ই কে ইউ হাইস্কুল, কোটালী পাড়া, গোপালগঞ্জ এইচএসসি, নটরডেম কলেজ, ঢাকা বিএ (সম্মান) এমএ, ইংরেজি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এমএ, আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনা, লন্ডন জীবিকাঃ প্রথম সচিব (শুল্ক), জাতীয় রাজস্ব বোর্ড পার্ট-টাইম ফ্যাকাল্টি, এ আই ইউ বি, ঢাকা

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 252

৳ 30016% ছাড়