ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
পবিত্র বন্ধন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বর্তমান মুসলিম সমাজের দাম্পত্য-কলহ, বিয়ে-বিচ্ছেদ, সংসার-ভীতির করুণ চিত্র দেখলে আঁতকে উঠি। একাকী বসে বসে অনেক সময় বিষয়টি নিয়ে ভাবনার জগতে হারিয়ে যাই। বিবাহিত জীবনের নানা দিক নিয়ে কুরআন-সুন্নাহয় বর্ণিত নির্দেশনাগুলো আমাদের সামাজিক আচরণবিধির সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করি। অনেক ক্ষেত্রেই আমাদের সামাজিক আচরণবিধি শরীয়তের স্বাভাবিক চাহিদা ও নীতিমালা থেকে যোজন যোজন দূরে মনে হয়। এ বিষয়ে ছোট বড় অনেক বই বাজারে পাওয়া যাচ্ছে বটে, তারপরও কিছু বিষয়ে অপূর্ণতা বা অস্পষ্টতা রয়ে গেছে।
তাই নিজ দাম্পত্য জীবনের পবিত্র বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে কিতাব অধ্যয়নের ফাঁকে ফাঁকে প্রচলিত সমাজনীতির মূল্যায়ন শেষে কিছু বিষয় আমাকে নোট করতে হয়েছে। সময়ে সময়ে সেগুলোর শরয়ী সমাধান ও নির্দেশনা অনুসন্ধান করে নেওয়ার সাধ্যমতো চেষ্টা করেছি। একসময় মনে হলো সূরা নিসার ৩৪ ও ৩৫ নম্বর আয়াতের তাফসীরকে সামনে রেখে সে আলোকে একটু গুছিয়ে নিলে দলীলভিত্তিক তাত্ত্বিক একটি প্রবন্ধের রূপ অর্জিত হতে পারে।
বইয়ের তথ্য
| নাম | পবিত্র বন্ধন |
|---|---|
| ইংরেজি নাম | Pobitro Bondhon |
| লেখক | মুফতি মুনীর বিন সিরাজ |
| প্রকাশনী | কিতাবঘর পাবলিকেশন |
| বিষয় | পারিবারিক জীবনবিধান,বিয়ে-শাদী, যৌতুক ও তালাক |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!