কোরআন বিষয়ক আলোচনা

আল-কুরআনে অনারবি শব্দ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳315

৳ 42025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 105

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কুরআন একটি ধর্মগ্রন্থ ও বিধিনিষেধের সমষ্টিমাত্র নয় কুরআন সর্বশ্রেষ্ঠ সাহিত্যের সমুজ্জ্বল দৃষ্টান্তও। একজন ফরাসি দার্শনিক বলেছেন কুরআন ভাষাবিদদের জন্য একটি শব্দকোষ, কবিদের জন্য একটি কাব্যগ্রন্থ। অতুলনীয় সাহিত্যগুণে কুরআন পরিপূর্ণ।সাহিত্যের একটি অপূর্ব শক্তি হলো, ভিন্ন ভাষার শব্দের মুনশিয়ানামণ্ডিত ব্যবহার, যা কুরআন পেরেছে বিকল্পহীন অবাক-করা এক পদ্ধতিতে। অন্য ভাষার শব্দকে নিজের মতো করে ব্যবহার করা এবং সে ব্যবহারে সর্বোচ্চ শক্তিমত্তা প্রদর্শন করাকে কুরআনের একটি মুজেজাই বলতে হয়।

এজন্য দেখা যাচ্ছে, কুরআন অবতরণ-সময়ের রাজসাক্ষী কাফের যারা ইসলামকে বাতিল করার প্রাণপণ চেষ্টা করেছেন এবং যারা দুই আঙুলের ফাঁকেও সূর্য লুকানোর হীনপ্রয়াস চালাতেন, তাদের কেউই কুরআনে অনারবি শব্দ প্রবেশ নিয়ে প্রশ্ন তোলে নি, কুরআনের ভাষার মৌলিকত্ব ও খাঁটিত্ব নিয়ে জল ঘোলা করার দুঃসাহস দেখায় নি।

কুরআনে অনারবি শব্দ নিয়ে গবেষণা চলে আসছে নয়শত খ্রিষ্টাব্দ থেকে। সেই ধারা-সমুদ্র বয়ে চলছে এখনো। বক্ষ্যমাণ গ্রন্থের মাধ্যমে বাংলা ভাষার সাথে স্থাপিত হলো সেই গবেষণা-সাগরের একটি নতুন নদীমুখ। এটি কি বাংলা ভাষার জন্য গৌরবের বিষয় নয়?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল-কুরআনে অনারবি শব্দ
ইংরেজি নাম Al Qurane Onarbi Shobdo
লেখক মুহাম্মাদ হাবীবুল্লাহ
প্রকাশনী ঐতিহ্য
বিষয় কোরআন বিষয়ক আলোচনা
আইএসবিএন 9789845970501
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
মুহাম্মাদ হাবীবুল্লাহ

লেখক সম্পর্কে

মুহাম্মাদ হাবীবুল্লাহ

জন্মেছেন কক্সবাজারের মহেশখালীতে। সৃজনশীল লেখক, অনুবাদক ও সম্পাদক। ইতোমধ্যে জাতীয় দৈনিকের সাহিত্য-পাতা ও গুরুত্বপূর্ণ গবেষণা-জার্নালে তাঁর সরব উপস্থিতি লক্ষ করার মতো। বচন-লিখন ও স্বভাব-চরিত্রে বাঙময় হয়ে উঠে ভিন্ন চিন্তা ও রুচি, অনন্য দরদ ও দীপ্তি। লিখেন প্রবন্ধ, সমালোচনা, ছড়া ও গল্প। লেখনি শক্তির মূল ধার সাহিত্যে। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 315

৳ 42025% ছাড়